ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

৫ সিটিতেই প্রার্থী দেবে জাতীয় পার্টি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • ১৭৪ বার
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আমরা ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। শুধু প্রার্থী হতে চাইলেই হবে না, ত্যাগীদের মূল্যায়ন করা হবে।’

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতির পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। অবস্থা বুঝে আমাদের ব্যবস্থা নিতে হবে। সাংগঠনিকভাবে যারা ভালো কাজ করবেন, তাদের মনোনয়ন দেওয়া হবে। জাতীয় পার্টি স্বতন্ত্র দল, দেশে সুশাসন ও ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জাতীয় পার্টির লক্ষ্য। আমরা দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করি। জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে।’

তিনি আরো বলেন, ‘পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। আমরা পাঁচটিতেই অংশগ্রহণ করব। ইতোমধ্যে গাজীপুর সিটি করপোরেশনে প্রার্থী দিয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে, আমরা বিজয়ী হব। তবে সাধারণ মানুষ বলে, আমরা ভোট দিতে পারব তো? ভোট দিলে ফলাফল কি ভোটারের মাধ্যম প্রকাশ করা হবে? এই কথাগুলো সাধারণ ভোটাররা আমাদের কাছে জিজ্ঞাসা করে।’

জিএম কাদের বলেন, গতকাল চট্টগ্রাম-৮ আসনে সংসদীয় নির্বাচন হয়েছে। ভোটারের উপস্থিতি ছিল মাত্র ১০ শতাংশ। ৯০ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হননি।

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে বক্তব্য আরো বক্তব্য দেন কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জাহাঙ্গীর আলম পাঠান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

৫ সিটিতেই প্রার্থী দেবে জাতীয় পার্টি

আপডেট টাইম : ০৯:০৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩