ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রোহিঙ্গা ক্যাম্প একসময় বিষফোঁড়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • ১৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গারা নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়ছে। মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া থাকলেও সেসব বেড়া কেটে রোহিঙ্গারা মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে আসছে। আমি বলছি তারা আমাদের জন্য বিষফোড়া হবে।’

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলা একাডেমি চত্বরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রোহিঙ্গা ক্যাম্পগুলোয় এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। ওখানে আমাদের নরমাল পুলিশ দায়িত্ব পালন করছে। এছাড়া এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সশস্ত্র সেখানে নিয়োজিত রয়েছে। কারণ রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে আমরা দেখেছি অনেক রক্তপাত হচ্ছে। তাদের রুটিন ওয়ার্ক করার জন্য আমাদের এবিপিএন সেখানে আছে।”

তিনি আরও বলেন, “এপিবিএন নিয়ে যেসব কথা হিউম্যান রাইটস ওয়াচে বলা হয়েছে, আমার মনে হয় তাদের এসব অভিযোগ তথ্যভিত্তিক নয়। তাদের আরও বেশি করে দেখে এসে এসব রিপোর্ট করা উচিত।”

রোহিঙ্গারা নিজেরা গোলাগুলিতে জড়িয়ে পড়ছে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে এক ডিজিএফআই কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। গতকালও সেখানে গোলাগুলি হয়েছে। বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের মধ্যে একেকটি গ্রুপ প্রতিনিয়ত বিবাদে জড়াচ্ছে, দাঙ্গা-হাঙ্গামায় জড়িয়ে পড়ছে।”

তিনি বলেন, “বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেষ্টনী দেওয়া হয়েছিল কিন্তু রোহিঙ্গারা সেসব বেষ্টনী কেটে মিয়ানমারের মূল অংশে গিয়ে সেখান থেকে ইয়াবা নিয়ে আসছে।”

এ সময় রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিরোধী দলকে বাধা দেওয়া হচ্ছে না। রাজনৈতিক দলের কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। যে দল যখনই সমাবেশ করতে চাচ্ছে, আমরা বা ডিএমপি কমিশনার তাদের অনুমতি দিয়ে দিচ্ছেন।”

তিনি বলেন, “আমরা এটুকুই বলি, জনগণের দুর্ভোগ যেন না হয়। রাস্তাঘাট বন্ধ করতে পারবেন না, ভাঙচুর করতে পারবেন না। আপনাদের রাজনৈতিক কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করবেন যাতে জনগণের দুর্ভোগ না হয়। এটাই আমরা বলি, এর বাইরে আমরা তাদের কোনো বাধা দিচ্ছি না। তারা তাদের ইচ্ছামতো প্রোপাগান্ডা করছে। যা সত্যি নয়, তাকে আরো রংচং দিয়ে এমনভাবে প্রচার করছে… আপনারাই ভালো করে জানেন।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রোহিঙ্গা ক্যাম্প একসময় বিষফোঁড়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০১:০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩