ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

ভোজ্যতেলে ভ্যাট প্রত্যাহারের মেয়াদ বাড়লো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • ১৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সয়াবিন তেল ও পাম তেলে ভ্যাট প্রত্যাহারের মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা আলাদা আদেশে এ বিষয়ে এসআরও জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পাম তেল স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে সমুদয় মূল্য সংযোজন কর অব্যাহতির মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হলো।

গত বছরের ১৪ মার্চ সয়াবিন ও পাম তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এর মাত্র দুইদিন পরেই ভোজ্যতেল আমদানি পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়।

জানা যায়, গত বছরের ১৪ ডিসেম্বর উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সুপারিশ করে এনবিআরকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রস্তাবকে আমলে নিয়ে আগামী রমজানে ভোক্তাদের বাড়তি দামের বোঝা কমাতে ফের ভ্যাট ছাড়ের বিষয়টি চূড়ান্ত করে এনবিআর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

ভোজ্যতেলে ভ্যাট প্রত্যাহারের মেয়াদ বাড়লো

আপডেট টাইম : ১২:৪৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩