ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ইসলামী আন্দোলনের জাতীয় সম্মেলনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
  • ২০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রব্যবস্থার সংস্কার, রাজনীতিতে গুণগত পরিবর্তন ও বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়তে ১৯ দফা সামনে রেখে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মেলন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার বেলা সোয়া ১১টায় এ সম্মেলন শুরু হয়। সম্মেলন থেকে নির্বাচনকালীন জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবিসহ ১৫ দফা দাবিও উপস্থাপন করা হবে বলে জানিয়েছে দলটি।

সম্মেলনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিরোধী দল বিএনপিসহ নিবন্ধিত, অনিবন্ধিত এবং নিবন্ধনের জন্য আবেদন করেছে—এমন সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে নিশ্চিত করেছিল দলটি।

তারই প্রেক্ষিতে সোহরাওয়ার্দী উদ্যানের এ সম্মেলনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত হয়েছেন। সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের পাশে বসতে দেখা গেছে তাকে।

এর আগে সম্মেলন উপলক্ষে গতকাল রোববার পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান জানান, সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি উন্নত দেশ গড়তে ১৯ দফা ঘোষণা করবে। নির্বাচনকালীন জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবিসহ ১৫ দফা দাবিও উপস্থাপন করা হবে। দলের আমির তৃণমূলের নেতৃত্বের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ইসলামী আন্দোলনের জাতীয় সম্মেলনে

আপডেট টাইম : ১১:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩