ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আপনাদের করের টাকা দিয়েই আজকের এই মেট্রোরেল মহা অর্জন: অর্থমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আপনাদের করের টাকা দিয়ে আজকের এই মহাঅর্জন (মেট্রোরেল) বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে সেরা করদাতাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী সেরা করদাতার সম্মাননা স্মারক ও ট্যাক্স কার্ড তুলে দেন। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আজকের দিনটি অনেক ঐতিহাসিক ঘটনার দিন। আজ আমাদের আনন্দের দিন। আমাদের কিছু কিছু কাজ আছে সেগুলো আমাদের উদযাপন করতে হবে। আমি অনুরোধ করবো যাদের সামর্থ্য আছে তারা আত্মীয়-স্বজন থেকে পাড়া-প্রতিবেশিদের সাহায্য করবেন। আজকের এই মহাঅর্জন (মেট্রোরেল) সম্ভব হয়েছে সবার প্রচেষ্টায়।’

এসময় অর্থমন্ত্রী বলেন, খাঁটি মুসলমান হতে হলে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে হবে। আমাদের ব্যবসায়ী, অর্থশালী ও বিত্তশালীদের প্রতি আহ্বান থাকবে তারা তাদের প্রতিবেশীদের সহায়তা করবে। আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সহায়তা করা আমাদের ঈমানি দায়িত্ব। আমাদের এগিয়ে যেতে অনেক কাজ করতে হবে। আপনার সম্পদে গরিবের হক আছে, আপনারা যে অর্থ কর হিসেবে দেন তা দিয়ে সরকার উন্নয়ন কাজে বিনিয়োগ করে।’

তিনি আরও বলেন, ‘যারা ট্যাক্স দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ। আমরা অগ্রসর হচ্ছি। সবার সাহায্য সহযোগিতা নিয়ে গত ১০ বছরে জাতীয় রাজস্ব খাতে অনেক উন্নয়ন হয়েছে। পৃথিবীর বড় দেশগুলোর সাথে মেলালে হয়তো আমরা পার্থক্য পাবো কিন্তু আমাদের দেশের জন্য আমরা ঠিক আছি মনে করি। ২-১৫ শতাংশ জিডিপিতে রাজস্বখাত থেকে প্রবৃদ্ধি হয়। এটা আমাদের জন্য অনন্য অর্জন। আমরা বিশ্বাস করি ২০৪১ সালে আমাদের যে প্রত্যাশা সেটা আমরা অর্জন করতে পারবো। সময় মতো ট্যাক্স দেবো এবং ভাল কাজ হিসেবে আমরা গ্রহণ করবো।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আপনাদের করের টাকা দিয়েই আজকের এই মেট্রোরেল মহা অর্জন: অর্থমন্ত্রী

আপডেট টাইম : ১২:০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২