ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ভারতের সঙ্গে আলোচনা করে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: পরিকল্পনামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের সঙ্গে আলোচনা করে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ বুধবার দুপুরে লালমনিরহাটের মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘তিস্তা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ভারতের সঙ্গে যেকোনো বিষয়ে আলোচনা হলে তিস্তা ইস্যু আসবেই। নদী, পানি ও মাটি নিয়ে সরকারের অনেক মহাপরিকল্পনা রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার কয়েকটি খসড়াও ইতোমধ্যে তৈরি করেছে। ভারতের সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বর্তমান সরকার মহাপরিকল্পনা বাস্তবায়নে সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের উন্নয়নের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ভয়ে বিএনপি ভোটে আসতে ভয় পায়। তাই উল্টাপাল্টা বলে ভয় দেখাচ্ছে। আপনারা ভোটে আসুন। সেখানেই নির্ধারণ হবে কার কত জনপ্রিয়তা।’

মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য মোতাহার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

ভারতের সঙ্গে আলোচনা করে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: পরিকল্পনামন্ত্রী

আপডেট টাইম : ১১:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২