ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

জুন থেকে ঢাকা-সিলেট রুটে চলবে দ্রুতগতির ট্রেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • ১৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০২৩ সালের জুন থেকে ঢাকা-সিলেট রুটে চলবে নতুন বিরতিহীন ট্রেন। ট্রেনটি বিরতিহীন হলেও শুধুমাত্র শায়েস্তাগঞ্জে একটি স্টপেজ রাখার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা আড়াইটায় জাতীয় সংসদ সচিবালয়ে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠকে বিষয়টি উত্থাপন করেন ওই কমিটির সদস্য ও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ।

এর প্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি ও সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারাম্যান এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি প্রস্তাবটি আমলে নেন এবং জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে আগামী ২০২৩ সালের জুন মাসের মধ্যে সিলেটের জন্য ননস্টপ ট্রেন কোচ চালু করবেন বলে আশ্বস্ত করেন।

সিলেটের রেলযাত্রীর তুলনায় ট্রেনের সংখ্যা নেহায়েতই স্বল্প। যে কয়েকজোড়া আছে, তা দিয়ে যাত্রীদের চাপ সামলানো প্রায় অসম্ভব। আর তাই সিলেট-ঢাকা ও ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেনের দাবি অনেক পুরানো। তাছাড়া সড়ক দুর্ঘটনাসহ নানা কারণে দিনদিন এ রুটে যাত্রীদের চাপ বাড়ছে তো বাড়ছেই। এ রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধির জন্য সিলেট বিভাগের অন্যান্য মন্ত্রী-এমপিরা কাজ করছেন।

তবে হবিগঞ্জ-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তারই ধরাবাহিকতায় বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৪তম সভায় তিনি আবারও জোরালোভাবে সিলেট-ঢাকা ও ঢাকা-সিলেট রুটে ননস্টপ নতুন ট্রেন চালুর প্রস্তাব করেন। তার প্রস্তাবের প্রেক্ষিতে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন ও স্থায়ী কমিটির চেয়ারম্যান এবিএম ফজলে করিম চৌধুরী এমপি প্রস্তাবটি আমলে নেন এবং ২০২৩ সালের জুনে সিলেটবাসীর জন্য নতুন ননস্টপ ট্রেন চালুর আশ্বাস দেন।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্য সদস্যবৃন্দের মধ্যে শফিকুল ইসলাম শিমুল এমপি, মো. শফিকুল আজম খান এমপি, মো. সাইফুজ্জামান এমপি, এইচএম ইব্রাহিম এমপি, নাছিমুল আলম চৌধুরী, বেগম নাদিরা ইয়াসমিন জলি এমপি ও রেলওয়ে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হোয়াটসঅ্যাপে ‘গেস্ট চ্যাটস’ ফিচার, অ্যাকাউন্ট ছাড়াই করা যাবে মেসেজ

জুন থেকে ঢাকা-সিলেট রুটে চলবে দ্রুতগতির ট্রেন

আপডেট টাইম : ০১:২৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২