ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতকে ধসিয়ে ফাইনালে ইংল্যান্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে রোহিত শর্মাদের ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন জস বাটলার বাহিনী। আগামী ১৩ নভেম্বর মেলবোর্নে শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড।

আজ বৃহস্পতিবার অ্যাডিলেডে শেষ চারের ম্যাচে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি মাঠে গড়ায়। যেখানে প্রথমে ব্যাট করতে নামা ভারত বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার হাফসেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে। ১৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে জস বাটলার ও অ্যালেক্স হেলস ঝড়ে কোনো উইকেট না হারিয়ে ও ২৪ বল বাকি থাকতে দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

এদিকে প্রথমে কিছুটা রয়ে সয়ে খেললেও সময়ের সঙ্গে সঙ্গে অধিনায়ক বাটলারও জ্বলে ওঠেন। ৩৬ বলে ফিফটির পর ভারতীয় বোলারদের তিনিও তুলোধুনো করেন। শেষ পর্যন্ত ৪৯ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে ওপেনার লোকেশ রাহুলকে হারায় ভারত। ক্রিস ওকসের বলে উইকেটরক্ষক জস বাটলারকে ক্যাচ দেন তিনি। এরপর বিরাট কোহলির সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন রোহিত শর্মা। তবে জুটি ভেঙে ইংল্যান্ডকে স্বস্তি এনে দেনে ক্রিস জর্ডান। নবম ওভারে স্যাম কারেনকে ক্যাচ দেন ভারতীয় অধিনায়ক। ২৮ বলে তিনি ২৭ রান করেন।

ভয়ঙ্কর ব্যাটার সূর্যকুমার যাদব বেশিক্ষণ টিকতে পারেননি। ১২তম ওভারে আদিল রশিদের বলে তুলে মারতে গিয়ে ফিল সল্টকে ক্যাচ দেন তিনি। ১০ বলে ১৪ রান করেন তিনি। তবে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি এই আসরে চতুর্থ ফিফটি তুলে নেন। অবশেষে ৪০ বলে ঠিক ৫০ করে জর্ডানের দ্বিতীয় শিকারে পরিণত হন। তিনি ৪টি চার ও একটি ছক্কা হাঁকান।

দলের অন্যদের ছাপিয়ে এদিন অসাধারণ ব্যাটিং করেন হার্দিক পান্ডিয়া। ইনিংসের শেষ বলে হিট উইকেট হওয়ার আগে ৩৩ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। এ সময় তিনি ৪টি চার ও ৫টি ছক্কা হাঁকান। জর্ডানের শেষ ওভারের শেষ বলে শট ঠিকিই খেলেছিলেন, তবে তার পা লেগে স্টাম্প ভেঙে যায়।

ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান ক্রিস জর্ডান। এছাড়া একটি করে উইকেট পান ক্রিস ওকস ও আদিল রশিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতকে ধসিয়ে ফাইনালে ইংল্যান্ড

আপডেট টাইম : ০৬:০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২