ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ময়মনসিংহে প্রেমিকা থেকে বধু হলেন নেপালী কন্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ২৪৩ বার

দিলীপ কুমার দাস, ময়মনসিংহঃ টিকটকে পরিচয়, সেই থেকেই প্রেম। এভাবেই কেটে গেছে প্রায় আড়াই বছর। পরে নানা চড়াই-উৎরাই পেরিয়ে প্রেমিকা নেপালি কন্যাকে বিয়ে করলেন গৌরীপুরের যুবক পলাশ। ময়মনসিংহের গৌরীপুরের সহনাটি ইউনিয়নের হতিহর গ্রামে পলাশ পালের বাড়ি। তিনি ওই এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই চন্দ্র পালের ছেলে। পলাশের স্ত্রী অনুদেবী ভুজেল নেপালি বংশোদ্ভূত। তবে জন্ম ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ি এলাকায়। অনুদেবীর বাবার চাকরির সুবাদে সেখানেই তাদের বসবাস। পলাশের স্বজনেরা জানান, গত ৭ মার্চ অনুদেবী ভুজেল পলাশের হাত ধরে বাংলাদেশে চলে আসেন। গত ১০ মার্চ পলাশের বড় বোন চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি ঢাকায় তাদের বিয়ের আয়োজন করেন। পরে শনিবার (১২ মার্চ) গৌরীপুরে বৌভাতের আয়োজন করে পলাশ পালের পরিবার। বৌভাতে উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও এলাকাবাসী।

প্রেম ও বিয়ের বিষয়ে পলাশ পাল বলেন, পেশাগত কারণে আমি গত ছয় বছর সিঙ্গাপুরের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। সেখানে টিকটকের মাধ্যমে পরিচয় হয় অনুদেবীর সঙ্গে। সেও সিঙ্গাপুরের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো। সেই পরিচয় থেকেই আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এভাবে আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেই। তবে প্রথমে অনুদেবী আপত্তি করলেও ভালোবাসা দিয়েই সব জয় করি। অনুদেবী নেপালি, বাংলাসহ বেশ কিছু ভাষায় কথা বলতে পারে। তাই, আমার পরিবারের সঙ্গেও সে খুব সহজেই মানিয়ে নিতে পেরেছে। নেপালি কন্যা অনুদেবী বলেন, সিঙ্গাপুরে অবস্থানকালে টিকটকের মাধ্যমে পরিচয় হয় পলাশ পালের সঙ্গে। তখনই ওকে আমার খুব পছন্দ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ময়মনসিংহে প্রেমিকা থেকে বধু হলেন নেপালী কন্যা

আপডেট টাইম : ০১:১৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২