ঢাকা ১২:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ফুলে মিলবে মুক্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০১৬
  • ৩৬৫ বার

সেই প্রাচীনকাল থেকেই রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে ফুল। এর সুবাস যেমন মন মাতায়, তেমনি ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধিতে ফুলের রস একটি খুবই কার্যকরী উপাদান। এতো হলো পুরনো খবর, তাহলে নতুর খবর কি? চমকে যাবেন না। খাদ্য হিসেবেও ফুল খুবই গুরুত্বপূর্ণ! ফুল খেলে শরীরের নানা জটিল অভ্যন্তরীণ সমস্যা দূর হয়। এটি মোটেই আমার কথা নয়। ঠিক এমনই তথ্য উঠে এসেছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, ফুল ফেনোলিকস ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানে ভরপুর। যা দুরারোগ্য ব্যাধি নিরাময়ে কার্যকরী ভূমিকা পালন করে। এবার জেনে নেয়া যাক, কোন কোন ফুলগুলো খাদ্য হিসেবে খুবই গুরুত্বপূর্ণ।

গোলাপ
চীনা চিকিৎসায় এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে ফুলের রাজা গোলাপ। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফেনোলিকস ও জ্বালাপোড়া বিরোধী উপাদান। বলা হচ্ছে, গোলাপে বিদ্যমান উচ্চমানের ভিটামিন হৃদরোগ, ক্যান্সার ও ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমায়।

জেসমিন
এটি একটি সুগন্ধি ফুল। সাধারণত চা ও সালাদের সঙ্গে মিশিয়ে এটি খাওয়া যায়। জেসমিনে রয়েছে এমন এক ধরনের উপাদান; যা ক্যান্সারের ঝুঁকি কমায় ও ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করে।

পিওনি
মনোমুগ্ধকর পিওনি শুধু বিয়ে বা নানা উৎসবের মঞ্চ সাজানোর জন্যই উত্তম নয়। এটি খাদ্য হিসেবেও বেশ উপাদেয়। নিয়মিত এটি খেলে হাইপার টেনশন থেকে মুক্ত থাকা যায়।

প্যানসিজ
রঙচঙে এ ফুলটি শুধু মনই প্রফুল্ল রাখে না। বরং এটি নিয়মিত খেলে হৃদরোগ, কিডনি, উচ্চ রক্তচাপ থেকে মুক্ত থাকা যায়। কারণ, এটি উচ্চ পটাশিয়াম ও অন্যান্য খনিজ উপাদানে সমৃদ্ধ।

গাঁদা
সাধারণত চা এর সঙ্গে এ ফুল খায় চীনারা। এর রয়েছে বহুবিধ স্বাস্থ্য উপকারিতা। প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ গাঁদা চোখের দৃষ্টি ঠিক রাখতে সহায়ক ভূমিকা পালন করে।

ল্যাভেন্ডার
এই সুগন্ধি ফুলটি সাধারণত আইসক্রিম ও দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়।এটি অ্যান্টিসেপটিক হিসেবে বেশ উপকারী। এছাড়া মাথায় অনেকদিন পুষে রাখা খুশকি নির্মুলে অগ্রণী ভূমিকা পালন করে ল্যাভেন্ডার।

জবা
এটি সাধারণত সালাদ ও চা-এ গুঁড়ি করে মিশিয়ে খেতে হয়। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্থোসাইয়ানিনস; যা নিম্ন রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ফুলে মিলবে মুক্তি

আপডেট টাইম : ১০:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০১৬