ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কহ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পূর্ব ঘোষণা অনুসারে আগামী নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এইচএসসি পরীক্ষা নেয়ার জন্য সকল প্রস্তুতি রয়েছে আমাদের। এজন্য সংক্ষিপ্ত সিলেবাসের ওপর বর্তমানে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। আশা করছি, করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে উল্লেখিত সময়ে দুটি পরীক্ষা আমরা নিতে পারব।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতি অনুকূলে আসলে আগামী নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা নেয়া হবে। এই সময়ে যদি পরিস্থিতি অনুকূলে না আসে সেক্ষেত্রে গত বছরের মতো এবারও সাবজেক্ট ম্যাপিং করে শিক্ষার্থীদের ফলাফল দেয়া হবে। তবে এখনো আমরা পরীক্ষা নিয়েই ফলাফল দিতে চাই।

তিনি আরও বলেন, প্রস্তুতির ক্ষেত্রে শিক্ষার্থীদের যেন কোনো ঘাটতি না হয় সেজন্য শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস সেভাবেই সাজানো হয়েছে। আশা করি শিক্ষার্থীদের প্রস্তুতিতে কোনো সমস্যা হবে না। সেই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় টিকা কার্যক্রম চলছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর দশ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। এরপর ওই বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরে দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে সর্বশেষ তা আগামী ৩১ আগস্ট পর্যন্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ০৮:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১