ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ এসএসসি-এইচএসসি’র মতো চলতি বছরের মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল ও আলিমেও শুধুমাত্র নৈবচনিক (ঐচ্ছিক) তিন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চতুর্থ বিষয় ও অন্যান্য আবশ্যিক বিষয়ের পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে পরীক্ষার্থীদের নম্বর মূল্যায়ন করে ফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৩ আগস্ট) রাতে মাদরাসা শিক্ষা বোর্ড থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষা হবে যেসব বিষয়ে 

২০২১ সালের সাধারণ বিভাগের দাখিল পরীক্ষার্থীদের- কুরআন মাজিদ ও তাজবিদ, হাদিস শরিফ, ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষায় অংশ নিতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা হবে হাদিস শরিফ, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়ে। মুজাব্বিদ বিভাগের পরীক্ষার্থীদের দিতে হবে কুরআন মাজিদ ও তাজবিদ, হাদিস শরিফ, তাজবিদ নসর ও নজম বিষয়ের পরীক্ষা। আর হিফজুল কুরআন বিভাগের পরীক্ষার্থীদের কুরআন মাজিদ ও তাজবিদ, হাদিস শরিফ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা দিতে হবে।

২০২১ সালের আলিমে সাধারণ বিভাগের শিক্ষার্থীদের কুরআন মাজিদ, হাদিস ও উসুলুল হাদিস, আল ফিকাহ প্রথম ও দ্বিতীয়পত্র, ইসলামের ইতিহাস, বালাগাত ও মানতিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগের আলিম পরীক্ষার্থীদের কুরআন মাজিদ, হাদিস ও উসুলুল হাদিস, পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয়পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষা দিতে হবে। আর মুজাব্বিদ মাহির বিভাগের শিক্ষার্থীদের কুরআন মাজিদ, হাদিস ও উসুলুল হাদিস, আল ফিকাহ প্রথমপত্র, আরবি সাহিত্য, তাজবিদ প্রথম ও দ্বিতীয়পত্রের পরীক্ষা দিতে হবে।

২০২১ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে চতুর্থ বিষয় পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকছে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

আপডেট টাইম : ০২:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১