ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে দায়িত্ব হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক পেলেন সিনিয়র সচিবের পদমর্যাদা ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস অন্যের প্রশংসার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আচরণে যেন ফ্যাসিবাদের কোনো ছাপ না থাকে—নেতাকর্মীদের রিজভী পুলিশের দুই দিনের কঠোর দমনপীড়নের পরও রাহুল-প্রিয়াঙ্কাদের নেতৃত্বে উত্তাল দিল্লি ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করব: প্রধানমন্ত্রী এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ন্যাশনালকে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নিজেকে ফিট রাখতে ঘণ্টার পর ঘণ্টা করে শরীরচর্চা করছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। শুধু তাই নয়, আমেরিকান উপস্থাপক ডেভ পেলজারের একটি উক্তিও শেয়ার করেছেন ভক্তদের জন্য।

নিজের শরীরচর্চার ছবি অন্তর্জালে খুবএকটা প্রকাশ করেন না পরীমনি। তবে হুট করেই মঙ্গলবার ভোর ৬ টা ১০ মিনিটে পাঁচটি ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন এই নায়িকা।

পরীমনি তার ছবির ক্যাপশনে লিখেছেন- “নিজেকে সাহায্য করার জন্য আপনাকে অবশ্যই নিজের হতে হবে। তাহলে আপনি সেরা হতে পারবেন। আপনি যখন কোনো ভুল করেন, সেখান থেকে শিখুন, নিজেকে যাচাই করুন এবং এগিয়ে যান।’’

এর আগে শরীরচর্চা নিয়ে পরীমনি বলেন, আমার নির্দিষ্ট কোনো সময় নেই। শুটিং থাকলে শরীরচর্চা খুব একটা করা হয় না, তবে অবসরে প্রতিদিনই চেষ্টা করি। প্রতিদিন একটু সময়ের জন্য হলেও ওয়ার্কআউট করা নিজের জন্যই ভালো।

সপ্তাহখানেক ধরে সারাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সাভারের বিরুলিয়া এলাকায় ঢাকা বোট ক্লাবে গিয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয়েও থানায় অভিযোগ দিতে না পারা, ফেসবুক পোস্ট ও সংবাদ সম্মেলনের মাধ্যমে যৌন নিগ্রহের শিকার হওয়ার ঘটনায় বিচারপ্রার্থনা— এর মাধ্যমেই আলোচনায় উঠে আসেন তিনি। এর পরপরই পরীমনির মামলা নেয়া হয়, গ্রেফতার করা হয় অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে দায়িত্ব হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস

আপডেট টাইম : ১০:৪৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১