ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

চা-বাগানে বাড়ছে যক্ষ্মারোগী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪৮০ বার

মৌলভীবাজারের রাজনগর উপজেলার চা-বাগানগুলোতে যক্ষ্মা রোগীর সংখ্যা বাড়ছে। গত ৪ মাসে এই উপজেলায় শিশুসহ ৫২ জন যক্ষ্মা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এসকল রোগীদের সবাই চা-বাগান এলাকার। এই রোগ সম্পর্কে সচেতনতার অভাব থাকায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার ১৪ টি চা-বাগানসহ গত অক্টোবর-জানুয়ারী মাসে যক্ষ্মা শনাক্ত করতে ৩২৯ জনের বিভিন্ন পরীক্ষা করা হয়। এর মধ্যে উদনা, ইটা, রাজনগর, উত্তরভাগ, বড়দল ও করিমপুর চা-বাগানে ৫২ জনের যক্ষ্মা ধরা পরে। আক্রান্তদের মধ্যে কফ পরীক্ষায় ৩৫ জন, এক্স-রের মাধ্যমে ১৩ জনকে শনাক্ত করা হয়।

ফুসফুসের বাইরে আক্রান্ত হয়েছে ৪ জন। আক্রান্তদের মধ্যে একজন শিশুও রয়েছে। আক্রান্তের সংখ্যা জুলাই-সেপ্টেম্বর মাসের চেয়ে ১৭ জন বেশী। যক্ষ্মার ঝুঁকি প্রবণ চা-বাগানগুলোতে মানুষ সচেতন না হওয়ায় এ রোগ আরো বাড়ছে। এসব এলাকার রোগীদের সচেতন করতে সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থা উদ্যোগ নিয়েছে।

চা-বাগানগুলোতে যক্ষ্মা নির্মূলে ইউএসআইডি চ্যালেঞ্জ টিবি বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে বেসরকারি সংস্থা হীড বাংলাদেশ। এসব এলাকার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে তারা বিভিন্ন কার্মসূচি হাতে নিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বর্ণালী দাস পূর্বপশ্চিমবিডিকে জানান, বাগানগুলোতে যক্ষ্মা রোগে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। হাঁচি-কাশির মাধ্যমে সাধারণত এ রোগ ছড়ায়। এসব এলাকার মানুষকে সচেতন করা গেলে আক্রান্তের সংখ্যা অনেক কমে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চা-বাগানে বাড়ছে যক্ষ্মারোগী

আপডেট টাইম : ১০:২৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬