ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

বেড়েছে রসুনের দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪০৮ বার

গত কয়েক মাস ধরেই বাড়তি আছে রসুনের দাম। সর্বশেষ এক সপ্তাহের ব্যবধানে রসুনের দাম প্রতিকেজিতে বেড়েছে ১০ টাকা। তবে কমে এসেছে পেঁয়াজের দাম। শীত মৌসুমের বিভিন্ন সবজিও বেশ কম দামে বিক্রি হতে দেখা গেছে।

দেশের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জ ঘুরে দেখা গেছে, প্রতিকেজি দেশি রসুন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। আর আমদানি করা ভারতীয় রসুন বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজিতে।
আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আন্তর্জাতিক বাজারে রসুনের দাম কয়েক মাস ধরে বাড়তি থাকায় দেশের বাজারে এর প্রভাব পড়েছে। বিশেষ করে চীনা রসুনের দাম অনেক দিন ধরে চড়া থাকায় লোকসানে পড়ার ভয়ে আমদানিকারকরা আমদানি কমিয়ে দিয়েছেন। এ কারণে বাজারে রসুনের সরবরাহ কম, দামও বেশি।

রসুনের দামের ব্যাপারে জানতে চাইলে খাতুনগঞ্জের জনতা এন্টারপ্রাইজের ম্যানেজার ফিরোজ আহমেদ বলেন, বাজারে দেশি নতুন রসুনের সরবরাহ খুবই সীমিত, আবার গত বছরের পুরনো রসুনের মজুদও প্রায় শেষের দিকে। একই সময়ে আন্তর্জাতিক বাজারেও রসুনের দাম বাড়তি। তবে দেশি নতুন রসুনের সরবরাহ বাড়লে আগামী দুই সপ্তাহের মধ্যে দাম কমে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

বেড়েছে রসুনের দাম

আপডেট টাইম : ১১:৩৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৬