ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালামের বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মেয়রের স্ত্রী ও ৪ জন কাউন্সিলরসহ অন্তত ১৩ জন দগ্ধ হয়েছেন। তবে পৌর মেয়র অক্ষত রয়েছেন।

মঙ্গলবার রাত ৯ টার দিকে মিরকাদিম পৌরসভার রামগোপালপুরে মেয়রের বাসভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত ৪ জন কাউন্সিলর হলেন-মো. সোহেল, মো. আওলাদ, দীন ইসলাম, রহিম বাদশা। অপর আহতরা হচ্ছেন-মেয়রের স্ত্রী কানন বেগম, মো. মোশারফ, মনির হোসেন, শ্যামল দাস, পান্না, কালু, মো. ইদ্রিস আলী, মঈনউদ্দিন ও মো. তাজুল। আহতদের মধ্যে ১২ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর রহিম বাদশা সাংবাদিকদের জানান, পৌরসভার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে মেয়রের বাসভবনের তৃতীয়তলার একটি কক্ষে মেয়রের সঙ্গে আলাপচারিতা করছিলাম পৌর কাউন্সিলরসহ অন্যান্যরা। হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে কক্ষের ভেতর আগুনের শিখা দেখা যায়। বিস্ফোরণে কক্ষের আসবাবপত্র, জানালার কাঁচ ফেটে চুরমার হয়ে যায়। এসময় বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে ৪ জন কাউন্সিলরসহ অন্তত ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

  ঘটনায় সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, কীভাবে এ বিস্ফোরণ ঘটেছে তা এখনও বলা যাচ্ছে না। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা বলতে পারবেন কীভাবে সেখানে বিস্ফোরণ ঘটেছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ০৯:৩৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১