ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সংবাদমাধ্যম নিয়ে আমার খুব কষ্ট লাগে : প্রধান বিচারপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৬
  • ৬২৬ বার

প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছেন, আমাদের সংবাদমাধ্যম ব্যবসায়ী হিসেবে কাজ করছে। তবে সংবাদমাধ্যম কোনো বিজনেস না। এখানে যারা কাজ করেন, তাদের এটি পেশা।

বুধবার সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে প্রয়াত ব্যারিস্টার শওকত আলী খানের স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের দুটি ঘটনার কথা উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, সে দেশের সংবাদমাধ্যম নৈতিকতার কথা বিবেচনা করে অনেক কিছু প্রকাশ করেন না। কিন্তু আমার দেশের সংবাদমাধ্যম বিচার বিভাগের মান ক্ষুণ্ণ করতে পিছপা হয় না।

তিনি বলেন, সংবাদমাধ্যমে বিচার বিভাগের ভালো দিক তুলে ধরা উচিত। আমাদের দেশের সংবাদমাধ্যম নিয়ে আমার খুব কষ্ট লাগে। আজকে যদি আমরা সংবাদকর্মীদের বিরুদ্ধে কনটেমপ্ট করি তাহলে এতো মামলা দেখবো কীভাবে?

আইনজীবীসহ সবাইকে আনুরোধ করে প্রধান বিচারপতি বলেন, সবাইকে বিচার বিভাগকে মানতে হবে। বিচার বিভাগের মান যাতে অক্ষুণ্ণ থাকে এ জন্য আমাদের চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার।

বক্তব্য রাখেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞা, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এএফ হাসান আরিফ, অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, শ ম রেজাইল করিম।

স্মরণসভায় উপস্থিত ছিলেন দেশীয় সংস্কৃতির সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র কর, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তারাসহ শতাধিক আইনজীবী।

প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, শওকত আলীর সঙ্গে আমরা খুব ক্লোজ ছিলাম। প্রতিদিন শওকত আলী খান আমার সিনিয়রের সঙ্গে দেখা করে যেতেন।

তিনি বলেন, আমরা যারা উপস্থিত হয়েছি, তারা সবাই একই পরিবারের লোক। আপনারা শুনেছেন, শওকত আলী রাজনীতি করতেন। কিন্তু তিনি নৈতিকতাবিরোধী কাজ করেননি। কিন্তু এ প্রফেশনের অনেক কিছুই আমরা হারিয়ে ফেলছি।

প্রধান বিচারপতি বলেন, আমরা বিচার বিভাগে কোনো পক্ষপাতিত্ব করি না। বিচার বিভাগ নিয়ে অনেক রাজনীতিবিদ কথা বলেন, যা ঠিক নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সংবাদমাধ্যম নিয়ে আমার খুব কষ্ট লাগে : প্রধান বিচারপতি

আপডেট টাইম : ১১:৩৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৬