ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় গত পাঁচ বছরে দেড়শ’ কোটি টাকার উন্নয়ন হয়েছে বলে দাবি করেছেন মেয়র কারিবুল হক রাজিন।

পৌর এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরে শুক্রবার বিকালে শিবগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন মেয়র।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গেল পাঁচ বছরে পৌর এলাকায় বিভিন্ন উন্নয়নে ৮০ কোটি টাকার কাজ শেষ হয়েছে। চলমান রয়েছে প্রায় ৭০ কোটি টাকার কাজ।

১৯৯২ সালে পৌরসভাটি প্রতিষ্ঠার পর ২৫ বছরের মাত্র ৬৬ কোটি টাকার কাজ হয়েছে। আগামীতে আরও দেড়শ’ কোটি টাকার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।  এটি সম্পন্ন হয়ে পৌরসভা আধুনিক ডিজিটাল হিসেবে রূপ পাবে।

এছাড়া যানজট নিরসন-জলবদ্ধতা, ট্রাফিক ব্যবস্থা, রাস্তা-ড্রেনেজ ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে নয়টি প্রকল্পের কাজ চলমান রয়েছে।  উদ্বোধনের অপেক্ষায় ১২ কিলোমিটার রাস্তা।

পৌর এলাকার পাইলিং মোড় হতে রসুলপুর মোড় পর্যন্ত ডাবল লেনে উন্নতিও প্রক্রিয়াধীন রয়েছে। সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর, এটি বাস্তবায়নে সরকার নিরলস কাজ করে চলেছেন।

সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম জুম্মা, সাবেক ছাত্রলীগ নেতা আহসান হাবিব ও খাদেমুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ১০:২৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১