ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে জাতীয় সংসদে পাস হওয়া তিনটি বিলকে আইনে পরিণত করতে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল। সোমবার (২৫ জানুয়ারি) সেগুলোতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এর মধ্য দিয়েই বিল তিনটি আইনে পরিণত হয়ে গেছে। ফলে ফলাফল প্রকাশ করতে এখন আর কোনো বাধা নেই। যে কোনো দিন ফলাফল প্রকাশ করা যাবে। তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের যুগ্ম সচিব তারিক মাহমুদ ইসলাম।

এর আগে রবিবার সংসদে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিল তিনটি উত্থাপন করেন। পরে সেগুলো সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাস হয়। এরপরই সেগুলো আইনে পরিণত করতে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল।

বিল তিনটি হলো- ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১।

আগের আইনে এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক ছিল। এ কারণে এতদিন ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। এখন সেটিতেই সংশোধন আনা হয়েছে। ফলে ফলাফল প্রকাশে আর বাধা রইল না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

আপডেট টাইম : ১০:২৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১