ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আলু-ভুট্টা-বাদামের সমারোহ তিস্তার বুকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার তিস্তা নদীর বুক জুড়ে গড়ে উঠেছে সবুজের সমারোহ। রবি শস্যে ভরে উঠেছে মাঠের পর মাঠ। কোথাও ভুট্টা আবার কোথাও আলু, বাদামসহ বিভিন্ন ফসলের সবুজ পাতায় এখন দোল খাচ্ছে তিস্তা পাড়ের কৃষকের স্বপ্ন।

রাজারহাটের সাতটি ইউনিয়নের বুক চিড়ে বয়ে গেছে তিস্তা নদী। বর্ষা মৌসুমে নদীতে পানি থৈ থৈ করলেও শুষ্ক মৌসুমে নদীর চরসহ বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষকরা ফসল উৎপাদন করে। বিশেষ করে বিদ্যানন্দ ইউনিয়নের সিয়াল খাওয়া চর, তৈয়ব খাঁ চর, পাড়া মৌলা চর, রতি চর আনন্দ বাজার চর। ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট চর, খিতাব খাঁ-নাজিমখা ইউনিয়নের রতিদেব সোমনারায়ন সহ বিভিন্ন গ্রামে হাজারো কৃষক নদীর চরের জমিতে আলু, ভুট্টা, বাদাম, পিয়াজ, রসুনসহ বিভিন্ন প্রকার ফসল ও শাক-সবজি চাষ করছে।

এসব এলাকায় তিস্তা নদীর পাড় এখন সবুজ পাতায় ছেয়ে গেছে। বিশেষ করে আলু, ভুট্টা ও বাদামের সবুজ গাছ কৃষকের চোখে মুখে হাসির ঝিলিক ফুটিয়ে তুলেছে। রবি মৌসুমে আলু চাষে লাভবান হওয়ায় এবার অধিক হারে আলু চাষ করেছে কৃষকরা।

আবহাওয়া অনুকূলে থাকলে ও ভালো পরিচর্যা করা সম্ভব হলে এবারও আলু বাম্পার ফলন হবে বলে আশা করছেন বিদ্যানন্দের চরের কৃষক আফজাল হোসেন, সফিকুল ইসলাম ও শরিফুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আলু-ভুট্টা-বাদামের সমারোহ তিস্তার বুকে

আপডেট টাইম : ১২:২৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১