ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের সকালে কৃষাণ-কৃষাণীর ব্যস্ততা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ শীতকালের ফসলের জন্য বীজ বোনার উপযুক্ত সময় নভেম্বর থেকে জানুয়ারি মাস। শীতকাল শুরু হওয়ার আগ থেকেই কৃষাণ ও কৃষাণীদের ব্যস্ততা বেড়ে যায়।

কারণ শীতের শুষ্ক মৌসুমে জমিতে শীতকালীন সবজি উৎপাদনের উপযোগী সময়। এ সময় বীজ বোনার জন্য চাষের উপযোগী করে জমি তৈরি করা হয়। বীজ বোনার কয়েক সপ্তাহ পর চারা অঙ্কুরিত হওয়ার পর কৃষক-কৃষাণীদের ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুণ। এ সময় জমিতে সঠিক পরিমাণে সার ও পানি দেওয়ার পাশাপাশি খেয়াল রাখতে হয় পোকা-মাকড় যেন ফসল নষ্ট করতে না পারে। এজন্য কৃষাণ ও কিষাণীরা শীতের সকাল থেকেই উৎপাদিত ফসল পরিচর্যায় দল বেঁধে জমিতে নেমে পড়েন আগাছা বাঁচাই করতে।

আগাছা বাছাইয়ের পর মাটির উর্বরতা বাড়ানোর জন্য জমিতে সার দেওয়া হয়। পরে ফসল বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কৃষকের স্বপ্ন। শীতের সবজি বিক্রির উপযোগী হলে জমি থেকে তা তুলে স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো জন্য ব্যস্ত হয়ে যান কৃষকরা। অবশেষে কৃষকদের কষ্ট স্বার্থক ও স্বপ্ন পূরণ করতে সেই ফসলে গাড়ি চলতে শুরু করে দেশের বিভিন্ন হাট-বাজারে। শুষ্ক মৌসুমে সব জমিতেই শীতকালীন সবজি যেমন-  লাল শাক, ডাটা শাক, মূলা ও মূলা শাক, কলমি শাক, মিষ্টি আলু শাক, ঢেঁড়শ, গাজর, বরবটি, টমেটো, লাউ ও লাউ শাক, শশা, কাঁচকলা, বেগুন, করলা, ধনে পাতা, পুদিনা পাতা ইত্যাদি চাষাবাদ হয়ে থাকে। এছাড়া বিশেষ বিশেষ এলাকা উৎপাদিত হয়ে থাকে খেসারী, কালাই, বাঁধাকপি, ফুলকপি ও সরিষাসহ শীতকালীন বিভিন্ন শাক-সবজি।

ঢাকা কেরানীগঞ্জ থানার কলাতিয়া, শাক্তা, রুহিতপুর ইউনিয়ন ঘুরে পাঠকদের জন্য কৃষাণ ও কৃষাণীদের ব্যস্ততার ছবি তুলেছেন বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট ডি এইচ বাদল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শীতের সকালে কৃষাণ-কৃষাণীর ব্যস্ততা

আপডেট টাইম : ১১:৩১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১