ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সেই চেতনা নিয়েই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬
  • ৩২৩ বার

বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সেনাবাহিনীকে মুক্তিযুদ্ধের সেই চেতনা ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হবে।’

বৃহস্পতিবার দুপুরে রংপুরের খলেয়া গঞ্জিপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ মহড়ার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের অখণ্ডতা রক্ষায় যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করতে প্রস্তুত থাকতে হবে। মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি আমরা।’

প্রতিটি সেনা সদস্যকে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের বিজয়ের চেতনা। সেই চেতনা বিরোধী যে কোনো অপশক্তির বিরুদ্ধে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।’

শেখ হাসিনা বলেছেন, ‘জনগণই দেশের শক্তি। আর সেনাবাহিনী জনগণের অবিচ্ছেদ্য অংশ। তাই সেনাবাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে।’

এর আগে ঢাকা থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার দুপুর ১২টায় পাগলাপীরের খলেয়া হেলিপ্যাডে পৌঁছায়। সেখানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এরপর দুপুর সাড়ে ১২টায় সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘ব্রিগেড গ্রুপ আক্রমণ’ মহড়া উপভোগ করেন প্রধানমন্ত্রী।

পরে দরবার হলে ভাষণ প্রদান শেষে বিকেল তিনটার সময় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রংপুর ত্যাগ করেন।

এসময় প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ ও প্রেস সচিব ইহসানুল করিম শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সেই চেতনা নিয়েই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:২৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬