ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

স্বামীর পায়ের নীচে স্ত্রীর বেহেশত, এটা কি সহীহ হাদিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫
  • ৫৭৫ বার

আমাদের সমাজে অধিকাংশ মানুষই মনে করেন স্বামীর পায়ের নীচে স্ত্রীর বেহেশত। কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে মূলত অন্য একটি সহীহ হাদিস ‘মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত’ জানার পর। এখন প্রশ্ন হলো ‘স্বামীর পায়ের নীচে স্ত্রীর বেহেশত’ এটি কোন সহীহ হাদিস কি না? মূলত হাদিসের গ্রন্থাবলিতে এই হাদিস সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। সুতরাং এটিকে হাদীস বলা যাবে না। যদিও কিছু বর্ণনায় এর মর্মার্থ পাওয়া যায়। যেমন: হাদীসের কিতাবে বর্ণিত হয়েছে- একবার এক নারী সাহাবী রাসূলের কাছে এলেন নিজের কোনো প্রয়োজনে। যাওয়ার সময় রাসূল [সা] তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি স্বামী আছে? তিনি বললেন, জী, আছে। নবীজী বললেন, তার সাথে তোমার আচরণ কেমন? সে বলল, আমি যথাসাধ্য তার সাথে ভালো আচরণ করার চেষ্টা করি। তখন নবীজী বললেন, হাঁ, তার সাথে তোমার আচরণের বিষয়ে সজাগ থাকো, কারণ সে তোমার জান্নাত বা তোমার জাহান্নাম। (মুআত্তা মালেক, হাদীস ৯৫২) এছাড়া রাসুল (সা.) নারীদেরকে স্বামীর আনুগত্য করার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং এর ফযীলতও বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমত আদায় করবে, রমজানের রোজা রাখবে, আপন লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে- তখন সে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে।(সহীহ ইবনে হিব্বান, হাদীস ৪১৬৩)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

স্বামীর পায়ের নীচে স্ত্রীর বেহেশত, এটা কি সহীহ হাদিস

আপডেট টাইম : ১০:৫৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫