ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃবাংলাদেশ ফুটবল দল ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের বাকি চার ম্যাচকে সামনে রেখে আজ বুধবার থেকে পর্যায়ক্রমিক আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু করতে যাচ্ছে।

আসছে অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এ খেলাগুলোয় বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে আফগানিস্তান, ভারত, কাতার ও ওমান। বাংলাদেশ আগের চার খেলায় কেবল এক পয়েন্ট পেয়েছে।

বাছাই পর্বকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এরই মধ্যে ৩৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে। সেখান থেকে জাতীয় দলে ডাক পাওয়া ৩১ জন আজ, আগামীকাল ও পরশু মতিঝিলস্থ বাফুফে ভবনে রিপোর্ট শেষে গাজীপুরের সারা রিসোর্টে অনুশীলন করবেন। প্রথম ও দ্বিতীয় দিনে ১২ জন করে খেলোয়াড় যাবেন অনুশীলনস্থলে। এর পরদিন সাত জন। অবশ্য সেখানে যাওয়ার আগে খেলোয়াড়দের মাঝখানে করোনা পরীক্ষা করে এসে ফলাফল সাপেক্ষে সেখানে যেতে হবে।

করোনা ভাইরাসের কারণে সারা দুনিয়ার মতো বাংলাদেশেও মার্চে খেলা বন্ধ হয়ে যায়। তখন থেকে ইংল্যান্ডে নিজ বাড়িতে আছেন জাতীয় দলের কোচ জেমি ডে। সংগত কারণেই ক্যাম্পের শুরুতে থাকছেন না জেমি ডে। ইংলিশ এই কোচ ও তার সহযোগিরা এসে কোয়ারেন্টাইন পর্ব শেষ করার আগে তাই স্থানীয় কোচরাই গাজীপুরের ক্যাম্পটি চালাবেন।

* ৮ অক্টোবর বাংলাদেশ-আফগানিস্তান

* ১৩ অক্টোবর কাতার-বাংলাদেশ

* ১২ নভেম্ব্বর বাংলাদেশ-ভারত

* ১৭ নভেম্ব্বর বাংলাদেশ-ওমান

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

আপডেট টাইম : ১২:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০