ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

কৃষিতে অধিক ভর্তুকি পেতে চায় কৃষকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫
  • ৪১৪ বার

বাংলাদেশের ভূমিহীন কৃষকরা কৃষিখাতে সরকারি ভর্তুকি আরো বেশি পেতে চায় বলে মন্তব্য করেছেন গবেষণাভিত্তিক উন্নয়ন প্রতিষ্ঠান ইনসিডিনের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী।আজ রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে ‘নতুন বছরে ভূমিহীন কৃষকের প্রত্যাশা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইনসিডিন পরিচালিত এক জরিপের উদাহরণ টেনে মাসুদ আলী বলেন, দেশের ভূমিহীন কৃষকরা সরকারি ক্রয়ের আওতায় কৃষিপণ্য ক্রয়, বিশেষ বাজার তৈরি ও কৃষি বীমার মতো বিষয়গুলোতে সরাসরি সরকারের হস্তক্ষেপ ও উদ্যোগ কামনা করেন। খাস জমিতে ভূমিহীন তাদের সমান অধিকার নিশ্চিত করতে চান নারী কৃষকরা।

কৃষিতে দেশ স্বয়ংসম্পূর্ণ হওয়া এবং দেশের প্রবৃদ্ধির হার ৬.৫ শতাংশ অব্যাহত থাকায় সরকারকে ধন্যবাদ জানান ইনসিডিনের এমডি মাসুদ। তিনি বলেন, দেশের মানুষের আয় বৃদ্ধি পেলেও কৃষকদের ক্ষেত্রে এই বাড়ার গতি খুবই শ্লথ। এমনকি গ্রামীণ ও শহরের জনগোষ্ঠীর আয় বৈষম্য এখনও কমানো যায়নি।

২০১৬ সালে কৃষকদের জন্য বিভিন্ন দাবিও উত্থাপন করা হয় সংবাদ সম্মেলনে। নতুন বছরে কৃষকদের জন্য কৃষি আদালত, কৃষি ও শস্য বীমা, কৃষি রেল ব্যবস্থা, খাস জমিতে ভূমিহীন কৃষকের অধিকার প্রতিষ্ঠা এবং কৃষিতে নারীর স্বার্থরক্ষার বিষয়গুলো সামনে নিয়ে আসা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

কৃষিতে অধিক ভর্তুকি পেতে চায় কৃষকরা

আপডেট টাইম : ০১:২২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০১৫