ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

ইতালিতে নৌকাডুবি, ২৫ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ইতালিতে অভিবাসীদের বহনকারী একটি ছোট নৌকা উল্টে ২৫ অভিবাসীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত দু’টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার ইতালীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ল্যামপেদুসা উপকূলে ওই নৌকাডুবির ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পর পরই সেখানে উদ্ধার কাজে নেমে পড়ে উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। এক বিবৃতিতে জানানো হয়েছে, রোববার মধ্যরাতে ওই দুর্ঘটনা ঘটেছে। ছোট ওই নৌকাটিতে ৫০ জন আরোহী ছিল।

বিবৃতিতে আরো জানানো হয়, নৌকাটি ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলের দিকে যাচ্ছিল। কিন্তু খারাপ আবহাওয়া এবং নৌকায় অতিরিক্ত যাত্রী বহনের ফলে এটি উল্টে যায়।

উপকূলরক্ষী বাহিনী এখন পর্যন্ত ২২ জনকে উদ্ধার করেছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, কমপক্ষে আটজন শিশু নিখোঁজ রয়েছে। এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

ইতালিতে নৌকাডুবি, ২৫ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

আপডেট টাইম : ০৮:৩৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯