ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

চৌগাছার সেই বলুহ মেলার অবৈধ স্টল উচ্ছেদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ  যশোরের চৌগাছার হাজরাখানায় বলুহ দেওয়ানের ওরস উপলক্ষে মেলার নামে পুতুল নাচ, অন্ধকূপে গাড়ি চালানো, যাদু প্রদর্শনী মঞ্চ উচ্ছেদ করা হয়েছে।

ঐতিহ্যবাহী বলুহ দেওয়ানের ওরসে স্টল বাণিজ্যে ও নানা অসঙ্গতির অভিযোগ ওঠায় সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও ওসির নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়।

চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী বলুহ দেওয়ানের ওরস উপলক্ষ্যে স্বাভাবিকভাবে লোকসমাগম হয়। সেখানে কিছু দোকানপাট বসে। সেই হিসেবে ওরসের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। এখানে মেলার কোনো অনুমতি নেই।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে অসঙ্গতির প্রমাণ পেয়েছি। এ সময় আইনশৃংখলা বাহিনীর সহায়তায় পীর বলুহ দেওয়ান দাখিল মাদ্রাসা ও হাজরাখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে সব স্টল উচ্ছেদ করা হয়। একই সঙ্গে পুতুল নাচ, অন্ধকূপে প্রাইভেটকার ও মোটরসাইকেল চালানো, যাদু প্রদর্শনী, বন্ধ করে সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, স্থানীয় সংসদ সদস্য মহোদয় ২১ সদস্য বিশিষ্ট বলুহ মেলা পরিচালনা কমিটি করে দিয়েছেন। সেই কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমানকে। কমিটিতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তি রয়েছে। তারা পরিচালনা করবেন।

তিনি আরও বলেন, বলুহ মেলা ইজারা দেয়ার সুযোগ নেই। এটি সরকারি পেরিফেরিভুক্ত করে আগামীতে ইজারা দেয়ার ব্যবস্থা করা হবে। যাতে সরকার রাজস্ব আয় করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

চৌগাছার সেই বলুহ মেলার অবৈধ স্টল উচ্ছেদ

আপডেট টাইম : ০৯:৫২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯