ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

তিন যুগের গৌরবযাত্রা: সংশপ্তকের আয়োজনে মুখর শিল্পকলা একাডেমি

প্রিন্স মাহাদ্বীন প্রিয়ানঃ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় চিত্রশালা মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন যুগ পূর্তি উৎসব উদযাপন করেছে শিশু-কিশোর সংগঠন সংশপ্তক। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ আয়োজনে শিশু-কিশোরদের প্রাণবন্ত পরিবেশনা ও দর্শকদের উচ্ছ্বাসে মিলনায়তন হয়ে ওঠে উৎসবমুখর।

অনুষ্ঠানে একক ও দলীয় সংগীত, আবৃত্তি এবং মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে সংশপ্তকের শিল্পীরা। শিশুদের প্রাণচাঞ্চল্য, সুর ও ছন্দের মেলবন্ধনে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দঘন আবহ।

সংগঠনের উপদেষ্টা এবং লুনা পলিমার ইন্ডাস্ট্রি-এর ব্যবস্থাপনা পরিচালক এএসএম কামাল উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমটেক ডেভেলপার এন্ড বিল্ডারস-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবিএম সোহেল রশীদ এবং সংগঠনের উপদেষ্টা ও শান্তিনগর ক্লাব-এর সাধারণ সম্পাদক আশরাফুল হক টিটু।

এ সময় বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম কাঞ্চন, সংগঠনের সভাপতি মোসলেম উদ্দিন হাওলাদার এবং সাধারণ সম্পাদক ইমরান রাজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেরদৌস আরা বন্যা ও কারার মৌমিতা।