ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ীতে আরো এক মামলার অভিযোগপত্রে খালেদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫
  • ৬২১ বার
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার অভিযোগের আরেকটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ। একই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে গোয়েন্দা পুলিশের এসআই জাহিদুল ইসলাম অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির আরও ৩৭ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছে।
এর আগে গত ৬ মে খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। মঙ্গলবারের অভিযোগপত্রেও একই ব্যক্তিদের আসামি করা হয়েছে। গত ৬ মে দেওয়া গোয়েন্দা পুলিশের অভিযোগপত্রটি গ্রহণ করা হবে কি না, তা নিয়ে আগামী ২৮ মে শুনানির দিন রাখা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকার পর দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগ শুরু হয়।
এর মধ্যেই ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীর কাঠের পুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রলবোমা ছোড়া হলে অগ্নিদগ্ধ ও আহত হন ৩০ জন। এর মধ্যে নূর আলম নামে এক ঠিকাদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার পেচান গ্রামের বাসিন্দা দুই সন্তানের জনক নূর আলম ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন। তার দেহের ৪৮ শতাংশ পুড়েছিল।
এরপর ৬৯ জনকে আসামি করে দুটি মামলা করেন যাত্রাবাড়ী থানার এসআই কে এম নুরুজ্জামান, যাতে অবরোধ আহ্বানকারী বিএনপি চেয়ারপারসনকে করা হয় হুকুমের আসামি।
বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা রয়েছে। এগুলো হচ্ছে- গ্যাটকো, নাইকো, বড়পুকুরিয়া, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলা।
এর মধ্যে নিম্ন আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলছে। অন্য তিনটি মামলার বিচার হাই কোর্টের নির্দেশে স্থগিত রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

যাত্রাবাড়ীতে আরো এক মামলার অভিযোগপত্রে খালেদা

আপডেট টাইম : ০৩:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫