ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫
  • ৫০৬ বার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, যদি কৃষকরা বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে। দেশের কৃষকরাই বিজার্ভ করছে, ডলার কামাচ্ছে। সেই কৃষকের সন্তানেরাই মরুভূমিতে খেটে রেমিটেন্স কামাচ্ছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স চত্বরে আজ শনিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ও জনতা ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতায় ২১২টি হতদরিদ্র পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আতিউর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি পেয়েছে। এ কারণে গত বছর থেকে ‘বাংলাদেশ ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল’ নামের সিআরপি তহবিল চালু করা হয়েছে। তিনি সেবার মনোভাব নিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।

জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, জনতা ব্যাংকের এমডি মো. আবদুস সালাম, বাংলাদেশ ব্যাংকের খুলনা অঞ্চলের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে

আপডেট টাইম : ১০:৪৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫