ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

রক্তশূন্যতা দূর করে পুঁই শাক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮
  • ৫৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ পুঁই শাক খুবই জনপ্রিয় একটি খাবার। গোটা বিশ্বে এর চাষ হয়। এর কাণ্ড, পাতা, বীজ- সবই খাওয়া যায়। তাছাড়া, পুঁই শাক নানা ধরনের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে।

পুঁইয়ের পাতায় খুব সামান্য পরিমাণে ক্যালরি থাকে। তবে এটি পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খাবার। পুঁই শাকে প্রোটিন, ফ্যাট, ভিটামিন এ, সি, ই, কে, ফলিক অ্যাসিড, রিবোফ্লাভিন, নিয়াসিন, থায়ামিন এবং বিভিন্ন ধরনের খনিজ যেমন- ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এবং আয়রন থাকে।

আয়ুর্বেদিক চিকিৎসায় পুঁই পাতা বহু বছর ধরে ভাল ঘুমের জন্য ব্যবহার হয়ে আসছে। এই পাতা এক সময় গোসলের আধা ঘণ্টা আগে বেটে মাথায় লাগানো হতো ভাল ঘুমের জন্য। এছাড়া মাথা ঠাণ্ডা রাখা, ত্বকের সমস্যা, যৌন দুর্বলতা, আলসার এবং গর্ভবতী নারীদের চিকিৎসায় ব্যবহার হয় পুঁই পাতা। লিউকেমিয়া, মুখগহ্বরের ক্যানসারসহ বিভিন্ন রোগের চিকিৎসায় প্রতিষেধক হিসেবে পুঁই শাক ব্যবহার হয়ে আসছে।

পুঁই শাকে রিঅ্যাকটিভ অক্সিজেন স্পিসিজ নামক এক ধরনের উপাদান থাকে যা বার্ধক্য রোধ করতে সাহায্য করে।

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পুঁই শাক রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। সেই সঙ্গে হৃদরোগের ঝুঁকি কমায়।

পুঁই শাক খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে শরীরে ভাল কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দেয়।

নিয়মিত পুঁই শাক খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। এ কারণে এটি ডায়াবেটিস আক্রান্তদের জন্য উপকারী।

বিভিন্ন ধরনের খনিজ থাকায় রক্তশূন্যতা দূর করতেও কার্যকরী ভূমিকা পালন করে পুঁই শাক।  সূত্র: ন্যাচারাল হোম রিমেডিজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

রক্তশূন্যতা দূর করে পুঁই শাক

আপডেট টাইম : ০৮:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮