ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ঈদের পর পিয়াজের দাম কমে যাবে: বাণিজ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮
  • ৩৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদের পর পিয়াজের দাম কমে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জু-এর সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী একথা বলেন। বাজারে পিয়াজের দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ভারতে অতিবৃষ্টির কারণে অনেক পিয়াজ নষ্ট হয়ে গেছে। বাজারে তার একটা প্রভাব এবং ঈদের একটা প্রভাব পড়েছে। আশা করছি ঈদের পর পিয়াজের দাম কমে যাবে।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়  জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক ঘটনা। এই ঘটনা যারাই ঘটিয়েছে, সরকার তাদের খুঁজে বের করতে কার্পণ্য করবে না।

তিনি সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় ঝিগাতলার মোড়ে মুখোশ পরা যারা হামলায় অংশ নিয়েছিল, এরা কারা। এদেরও খুঁজে বের করতে হবে। নির্বাচনকালীন সরকারে কারা থাকবে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই নির্বাচনকালীন সরকার গঠিত হবে। সেখানে বিএনপির থাকার কোনো সুযোগ নাই। কারণ বর্তমান সংসদে বিএনপির কোনো প্রতিনিধিত্ব নাই। বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপির সঙ্গে সংলাপ হবে না। প্রয়োজনও নাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

ঈদের পর পিয়াজের দাম কমে যাবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮