ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

কাঁচা মরিচের প্রতি কেজি ২০০ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুলাই ২০১৮
  • ৪৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে গত কয়েকদিনে কাঁচা মরিচের দাম কয়েক দফা বেড়েছে। সপ্তাহখানেক আগে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৫০ টাকা ১৬০ টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৪০ টাকা পর্যন্ত বেড়ে এখন বিক্রি হচ্ছে ২০০ টাকায়। ক্রেতারা বলছেন সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে।

অন্যদিকে বিক্রেতারা বলছেন, বর্ষা মৌসুমের কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় যে পরিমাণ কাঁচা মরিচ এসেছে তা প্রতিদিনের চাহিদার তুলনায় অনেক কম। চাহিদা ও সরবরাহে ঘাটতির কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে।

শুক্রবার (৬ জুলাই) সকালে মিরপুর ১৩ নম্বরে কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচের দামে যেন আগুন লেগেছে।

মিরপুর ১৩ নম্বরের সবজি বিক্রেতা আবদুস সোবহান সাংবাদিককে বলেন, গত কয়েকদিনে কাঁচা মরিচের দাম বেড়েছে। সরবরাহ কম। বর্ষার পানি উঠে গেছে বেশিরভাগ জমিতে। এ জন্য দাম বেড়েছে। আমরা বেশি দামে পাইকারি বাজার থেকে কিনছি, তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।

এই বাজারে সবজি কিনতে এসেছেন আবুল বাশার তিনি বলেন, সিজন শেষে দাম একটু বাড়তে পারে। তাই বলে সিজনের ৫০/৬০ টাকার কাঁচা মরিচের এখনই ২০০ টাকা হবে! তাহলে সারাবছর কাঁচা মরিচের দাম কত হবে?

তিনি অভিযোগ করেন, প্রতিটি সবজি বিক্রেতার দোকানেই যথেষ্ট পরিমাণ কাঁচা মরিচের মজুদ আছে। এমনিতেই ৬০ টাকা কেজির নিচে কোনো সবজি মেলে না। তার ওপর কাঁচা মরিচের দাম এতো বেশি। বিক্রেতারা সিন্ডিকেট করে কাঁচা মরিচের দাম বাড়িয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

কাঁচা মরিচের প্রতি কেজি ২০০ টাকা

আপডেট টাইম : ১১:৫০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুলাই ২০১৮