ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ইফতারে পান করুন স্বাস্থ্যকর পানীয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮
  • ৩৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সারাদিন রোজা রেখে ইফতারের টেবিলে আমরা প্রথমে খুঁজি তরল জাতীয় কিছু। এক গ্লাস ঠাণ্ডা পানীয় যেন স্বর্গীয় অনুভূতি এনে দেয়। তাই ইফতারির টেবিলে রাখুন এমন কিছু পানীয় যা সারা দিনের তেষ্টা মেটানোর পাশাপাশি, আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে।

চলুন দেখে নিই স্বাস্থ্যকর  কিছু পানীয় –

ডাবের পানি

এই স্বচ্ছ পুষ্টিকর তরলটির সঙ্গে আর কোনো তরলের তুলনা হয় না। রক্তের সুগার নিয়ন্ত্রণে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই তরলের জুড়ি নেই। মাংসপেশির সুরক্ষায় ডাবের পানি অনেক সাহায্য করে। যে কেউ এই তরলটি পান করতে পারে। তবে যাদের এসিডিটি রয়েছে তারা কিছু খেয়ে এর সঙ্গে খেলে এসিডিটি নাও হতে পারে।

ইসুবগুল ও তোকমার শরবত

এক টেবিল চামচ তোকমা ভিজিয়ে রেখে তার সঙ্গে এক চামচ ইসুবগুল ও সামান্য মধু বা গুড় মিশিয়ে ঘরে তৈরি করা যায় এই তরলটি। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে ও এসিডিটি প্রতিরোধে খুবই উপকারী।

লেবু ও মধুর শরবত

লেবু স্বাদমতো ও এক চা চামচ মধুর মিশ্রণে তৈরি হালকা রংবিহীন এই তরলটি শরীরকে চাঙ্গা করতে বা বিপাকের প্রক্রিয়া সক্রিয় করতে সাহায্য করে থাকে। প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট ও পানীয় হিসেবে পাওয়া যায় এই তরল।

আখের গুড়ের শরবত

ঘরে তৈরি এই তরলটি আপনাকে শক্তি সরবরাহ করার পাশাপাশি আয়রন, পটাশিয়াম ছাড়াও নানা মিনারেলস প্রদান করবে। এটি আপনাকে অনায়াসে সারা দিনের ক্লান্তি দূর করবে।

লাচ্ছি

দইয়ের লাচ্ছি ঘরে তৈরি করলে তার কোনো তুলনাই নেই। যারা ওজনাধিক্যে ভুগছে বা যাদের ডায়াবেটিস রয়েছে, তারা লেবু ও লবণ দিয়ে লাচ্ছি খেতে পারবে। মিষ্টি লাচ্ছি গর্ভবতী মা, অল্প বয়সী যারা রোজা রাখছে এবং যারা কর্মজীবী তাদের জন্য অনেক উপকারী তরল। ক্যালসিয়ামের চাহিদা পূরণে এই তরলের জুড়ি নেই।

ঘরে তৈরি ফলের রস

ইফতারে মৌসুমি ফলের রস ঘরে তৈরি করে খেলেও ফলের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি ত্বকের সৌন্দর্য রক্ষায় অনেক সাহায্য করে থাকে। কিছুটা আঁশ নষ্ট হলেও শরীরকে চাঙ্গা ও সতেজ রাখতে ফলের রস বা জুস অনেক উপকারী। কাঁচা আমের জুস, বেলের শরবত, দুধ ও কলার সেক, মাল্টার জুস, আপেলের জুস, আনারস বা তরমুজের জুস আপনাকে এই রোজায় রাখবে প্রাণবন্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ইফতারে পান করুন স্বাস্থ্যকর পানীয়

আপডেট টাইম : ১১:৪৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮