ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

গরমে সুস্থ থাকতে খান শসা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮
  • ৩৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রোজকার খাবারের তালিকায় থাকা শসাই হয়ে উঠতে পারে রোদ-গরমের অসুখের হাত থেকে মুক্তি দেয়া একমাত্র ম্যাজিক খাবার। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের স্বাস্থ্যবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শসায় রয়েছে ৯৫ শতাংশ পানি। যা আমাদের শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। শরীরকে হাইড্রেটেড রাখে এবং শরীর থেকে সব টক্সিন দূর করতে সাহায্য করে।

শসায় প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রয়েছে। যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ত্বকের জন্যও দারুণ উপকারী শশা। প্রত্যেক দিন ত্বকে শসার রস লাগালে শুষ্ক ত্বকের সমস্যা দূর হয়ে ত্বকে ঔজ্জ্বল্য নিয়ে আসে।

আপনার ত্বক যদি রোদে পুড়ে কালো হয়ে গিয়ে থাকে, তাহলে শসার রসের সঙ্গে দই এবং লেবুর রস মিশিয়ে সেই মিশ্রণ ত্বকে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এই মিশ্রণ রোজ ব্যবহার করলে সানবার্ন মুহূর্তে ভ্যানিশ হয়ে যাবে। শসার বীজও মোটেই ফেলে দেয়ার নয়।

এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং পটাশিয়াম। যা রিঙ্কল মুক্ত করতে সাহায্য করে, ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

গরমে সুস্থ থাকতে খান শসা

আপডেট টাইম : ১২:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮