ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

সব পুষ্টিগুণ থাকলেও ডিমে নেই ভিটামিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮
  • ৫৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ডিম মানেই সুপার ফুড৷ ডিমে সবরকম পুষ্টিগুণই পাওয়া যায়। প্রোটিন, সবরকম এসেনশিয়াল ভিটামিন, মিনারেলে পরিপূর্ণ হলেও ডিমে পাওয়া যায় না শুধু একটিই মাত্র ভিটামিন৷

ভিটামিন বি-১২, সেলেনিয়াম, ফসফরাসে ভরপুর হলেও ডিমে ভিটামিন কে, ডায়েটারি ফাইবার বা কপারের মতো ট্রেস এলিমেন্টের মাত্রা ডিমে খুবই কম৷ তবে ডিমে যা একেবারেই নেই তা হল ভিটামিন সি৷

আমাদের শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও স্বাস্থ্য ধরে রাখার জন্য ভিটামিন সি অত্যন্ত প্রয়োজনীয়৷ বিশেষ করে দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে এবং ত্বকে কোলাজেন তৈরি করতে৷ আবার শরীরে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবেও কাজ করে ভিটামিন সি৷

এই ভিটামিনের অভাবে ক্যান্সার, হার্টের সমস্যা, উচ্চ-রক্তচাপের মতো সমস্যা দেখা দিতে পারে৷ তাই যদি ব্রেকফাস্টে রোজ ডিম খেয়েই ভাবেন পেয়ে যাচ্ছেন সব পুষ্টিগুণ, তাহলে ডিমের সঙ্গে অবশ্যই খান ফল৷ কমলালেবু, স্ট্রবেরি, আনারসে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি৷ অথবা ব্রেকফাস্টের ওমলেটে যোগ করতে পারেন টোম্যাটো, পালং শাক বা ক্যাপসিকাম৷

এছাড়াও ডিমে ভিটামিন কে-র পরিমাণ মাত্র ০.২ মাইক্রোগ্রাম৷ সুস্থ থাকতে প্রাপ্তবয়স্ক পুরুষদের প্রতিদিন ১২০ মাইক্রোগ্রাম ও মহিলাদের ৯০ মাইক্রোগ্রাম ভিটামিন কে প্রয়োজন৷ প্রতিদিনের প্রয়োজনীয় ২৫-৩৮ গ্রাম ডায়েটারি ফাইবারও পাওয়া যায় না ডিম থেকে৷ তাই প্রতিদিনের ডায়েটে ডিম রাখলেও সঙ্গে খান পর্যাপ্ত শাক-সবজি৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

সব পুষ্টিগুণ থাকলেও ডিমে নেই ভিটামিন

আপডেট টাইম : ১১:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮