ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মুখে নয়, জনগণকে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে ১৭ কোটি টাকা দেবে সরকার: প্রধানমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, হতে পারে দপ্তর পুনর্বণ্টন মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময় ডনের পর সামিরা ও আজিজকে গ্রেফতারের দাবি সালমান শাহ ভক্তদের ১১ ঘণ্টায়ও খোঁজ পাওয়া যায়নি স্কুলছাত্রী জুঁইয়ের

বৈশাখের আগমনী ইলিশের বাজার গরম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮
  • ৬১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বৈশাখের আগমনী বার্তায় বাংলার ঐতিহ্যবাহী রূপালী ইলিশের বাজার আগেভাগেই গরম হয়ে উঠেছে। অবশ্য এখনও পহেলা বৈশাখের বাকি বেশ কিছুদিন। কিন্তু বাড়তি চাহিদার কথা বলে এরই মধ্যে রাজধানীতে চড়া দামে ইলিশ বিক্রি শুরু হয়ে গেছে। মাত্র গত এক সপ্তাহের ব্যবধানে ছোট-বড় সব ধরনের ইলিশের দাম কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা বেড়ে গেছে।

আজ রোববার রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল বাজার, নিউমার্কেট, মিরপুর, রূপনগর ও মহাখালী কাঁচা বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, ক্রেতারা আগে থেকেই বৈশাখের জন্য ইলিশ কিনে রাখছেন। তাই বাড়তি চাহিদা তৈরি হয়েছে। ফলে বাজারে ইলিশের দাম এখন প্রতিদিনই চড়ছে। অন্যান্য মাছের তুলনায় ইলিশের যোগান একেবারেই কম দেখা যায় রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার। ফলে বাড়তি দামেই সবাই ইলিশ বিক্রি করছেন।

রাজধানীর নিউমার্কেটে দেখা যায়, ১ কেজি ওজনের ইলিশ ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এই আকারের মাছ কম দেখা গেছে। ওই বাজারে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০০ টাকায়। ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০০ থেকে ৮০০ টাকায়। আর ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০০ টাকায়। বাজারের এক ইলিশ বিক্রেতা বলেন, প্রতি কেজি ইলিশ মাছের দাম গত সপ্তাহের তুলনায় কমপক্ষে ২০০-৩০০ টাকা বেড়ে গেছে।

ইলিশের দাম বাড়ার কারণ জানতে চাইলে রাজধানীর কাওরান বাজারের আড়তে দাম বাড়ার কথা বলেন বিক্রেতারা। ইলিশের চাহিদা বৃদ্ধি পাওয়ায় আড়তদাররা দাম বাড়িয়ে দিয়েছেন। তাই আমাদেরও বাধ্য হয়ে বেশি দামে ইলিশ বিক্রি করতে হচ্ছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় আকার ভেদে ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামে ইলিশ বিক্রি করছেন দোকানিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

বৈশাখের আগমনী ইলিশের বাজার গরম

আপডেট টাইম : ০৩:৫১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮