ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মুখে নয়, জনগণকে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে ১৭ কোটি টাকা দেবে সরকার: প্রধানমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, হতে পারে দপ্তর পুনর্বণ্টন মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময় ডনের পর সামিরা ও আজিজকে গ্রেফতারের দাবি সালমান শাহ ভক্তদের ১১ ঘণ্টায়ও খোঁজ পাওয়া যায়নি স্কুলছাত্রী জুঁইয়ের

৭০ টাকার স্মারক নোট অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮
  • ৫৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ অভিযাত্রার গৌরবোজ্জ্বল মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংক ‘উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশ-মার্চ ২০১৮’ শীর্ষক ৭০ টাকার একটি স্মারক নোট ইস্যু করেছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবিরের উপস্থিতিতে বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই নোট অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন।

৭০ টাকার স্মারক নোটের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, জাতীয় স্মৃতিসৌধ, বেতবুনিয়া উপগ্রহ কেন্দ্র, বাংলাদেশের মানচিত্র ও বাইনারি সংখ্যা মুদ্রিত আছে। আর নোটের অপর পিঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ও নির্মাণাধীন পদ্মা সেতুর নকশা মুদ্রিত রয়েছে।

আজ দুপুর ১২টা থেকে স্মারক নোটটি নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে সব শাখা অফিসে পাওয়া যাবে।

ফোল্ডার ছাড়া খামসহ নোটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। এর সঙ্গে পাওয়া যাবে দৃষ্টিনন্দন ফোল্ডার ও খাম। ফোল্ডার ও খামসহ নোটটির মূল্য ২০০ টাকা।

এর আগে স্বাধীনতার ৪০ বছর এবং ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ৪০ ও ৬০ টাকার স্মারক নোট ইস্যু করা হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

৭০ টাকার স্মারক নোট অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন

আপডেট টাইম : ১২:৫৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮