ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মুখে নয়, জনগণকে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে ১৭ কোটি টাকা দেবে সরকার: প্রধানমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, হতে পারে দপ্তর পুনর্বণ্টন মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময় ডনের পর সামিরা ও আজিজকে গ্রেফতারের দাবি সালমান শাহ ভক্তদের ১১ ঘণ্টায়ও খোঁজ পাওয়া যায়নি স্কুলছাত্রী জুঁইয়ের

বিমান চলাচলসহ সিঙ্গাপুরের সঙ্গে দুটি বিষয়ে সমঝোতা সই হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮
  • ৪২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিমান চলাচলে সহযোগিতাসহ দুটি বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সিঙ্গাপুর সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি শিয়েন লুংয়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর সোমবার স্থানীয় সময় দুপুরে দুই নেতার উপস্থিতিতে এ স্মারক দুটি সই হয়।

সিঙ্গাপুর প্রধানমন্ত্রীর কার্যালয় ইস্তানার ওয়েস্ট ড্রয়িং রুমে বেলা ১২টার (বাংলাদেশ সময় ১০টা) কিছুক্ষণ আগে বৈঠকে বসেন শেখ হাসিনা ও শিয়েন লুং। বৈঠক শেষে তাদের উপস্থিতিতে দুদেশের মধ্যে বিমান চলাচলে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক এবং পাবলিক প্রাভেট পার্টনারশিপে সহযোগিতা বিষয়ে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

প্রথম স্মারকে বাংলাদেশের পক্ষে বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক ও সিঙ্গাপুরের পক্ষে পরিবহন মন্ত্রণালয়ের পারমানেন্ট সেক্রেটারি হল এমগ্যাই সেঞ্জ সই করেন। আর দ্বিতীয় স্মারকে সই করেন বাংলাদেশের পক্ষে পিপিপি অথরিটির সিইও সৈয়দ আফসর এইচ উদ্দিন ও সিঙ্গাপুরের পক্ষে পিপিপিবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সিইও তান সুন কিন।

শিয়েন লুংয়ের সঙ্গে বৈঠকের আগে শেখ হাসিনা ইস্তানায় সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারও আগে ইস্তানায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয় সিঙ্গাপুরের সশস্ত্র বাহিনী। এ সময় দুদেশের জাতীয় সংগীত বাজানো হয়। এ দুই বৈঠকের পর ইস্তানায় সিঙ্গাপুর প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন শেখ হাসিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

বিমান চলাচলসহ সিঙ্গাপুরের সঙ্গে দুটি বিষয়ে সমঝোতা সই হয়েছে

আপডেট টাইম : ১২:১৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮