ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মুখে নয়, জনগণকে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে ১৭ কোটি টাকা দেবে সরকার: প্রধানমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, হতে পারে দপ্তর পুনর্বণ্টন মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময় ডনের পর সামিরা ও আজিজকে গ্রেফতারের দাবি সালমান শাহ ভক্তদের ১১ ঘণ্টায়ও খোঁজ পাওয়া যায়নি স্কুলছাত্রী জুঁইয়ের

রাষ্ট্রপতির ‘শিল্প উন্নয়ন পুরস্কার’ প্রাপ্ত প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ঘোষণা করা হয়েছে। দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসাবে এবার এই পুরস্কারের জন্য ১৩টি শিল্প প্রতিষ্ঠানকে মনোনীতি করেছে সরকার। ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার- ২০১৬’ এর জন্য মনোনীতদের চূড়ান্ত এই তালিকা গত ৮ ফেব্রুয়ারি প্রকাশ করে শিল্প মন্ত্রণালয়। এবার ৬টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। সরকার বলছে, জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদানের স্বীকৃতি, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতেই এ পুরস্কার। বরাবরের মতই এবারও রাষ্ট্রপতি আবদুল হামিদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। তবে পুরস্কার বিতরণীর তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহৎ শিল্প ক্যাটাগরিতে নারায়ণগঞ্জের ফারিহা স্পিনিং মিলস লিমিটেড প্রথম, কেরাণীগঞ্জের স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড দ্বিতীয় এবং ময়মনসিংহের এনভয় টেক্সটাইলস লিমিটেড তৃতীয় পুরস্কার পাচ্ছে। মাঝারি শিল্প ক্যাটাগরিতে যথাক্রমে কুষ্টিয়ার বিসিক শিল্প নগরীর বিআরবি পলিমার লিমিটেড, গাজীপুরের চিটাগাং ডেনিম মিলস লিমিটেড ও সাভারের বসুমতি ডিস্ট্রিবিউশন লিমিটেডকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হচ্ছে।

ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ময়মনসিংহের ভালুকার রানার অটোমোবাইল লিমিটেড প্রথম, গাজীপুরের অকো-টেক্স লিমিটেড দ্বিতীয় এবং সিলেট দক্ষিণ সুরমার মেসার্স আবুল ইন্ডাস্ট্রিজ তৃতীয় পুরস্কার পাচ্ছে। মাইক্রো শিল্পে ঢাকার মোহাম্মদপুরের স্মার্ট লেদার প্রোডাক্টসকে ২০১৬ সালের রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের তাঁতীপাড়ার ‘কারুপণ্য’ কুটির শিল্প ক্যাটাগরিতে এবং নারায়ণগঞ্জের ফতুল্লার সুপার স্টার ইলেক্ট্রিক্যাল এক্সেসরিজ লিমিটেড হাইটেক শিল্পে প্রথম ও ঢাকার সার্ভিস ইঞ্জিন লিমিটেড দ্বিতীয় পুরস্কার দেওয়া হচ্ছে এবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির ‘শিল্প উন্নয়ন পুরস্কার’ প্রাপ্ত প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে

আপডেট টাইম : ০৪:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮