ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মুখে নয়, জনগণকে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে ১৭ কোটি টাকা দেবে সরকার: প্রধানমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, হতে পারে দপ্তর পুনর্বণ্টন মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময় ডনের পর সামিরা ও আজিজকে গ্রেফতারের দাবি সালমান শাহ ভক্তদের ১১ ঘণ্টায়ও খোঁজ পাওয়া যায়নি স্কুলছাত্রী জুঁইয়ের

আগামীকাল জাতীয় কৃষি যন্ত্রপাতি মেলা শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় কৃষি যন্ত্রপাতি মেলা শুরু হচ্ছে শনিবার। মেলা চলবে আগামী (১২ ফেব্রুয়ারি) পর্যন্ত। কৃষি তথ্য সার্ভিসের ফার্ম ব্রডকাস্টিং অফিসার মোহাম্মদ গোলাম মাওলা জানান, রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ চত্বরে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করছে কৃষি মন্ত্রণালয় ও ডিএই’র খামার যান্ত্রিকীকরণ প্রকল্প। এবারের প্রতিপাদ্য ‘কৃষি যন্ত্রপাতি ব্যবহারে, অর্থ-শ্রম-সময় বাঁচবে’।

এ মেলার মাধ্যমে কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যয় সাশ্রয়ী, লাভজনক ও আধুনিক কৃষি যন্ত্রপাতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। মেলায় সরকারি-বেসরকারি ২১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলা সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এবং সকলের জন্য উন্মুক্ত থাকবে।

মেলা উপলক্ষে উদ্বোধনী দিনে কেআইবি অডিটরিয়ামে ‘বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণের পথপরিক্রমা ও সরকারি উদ্যোগ’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে শনিবার সকালে মেলা উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। সভাপতিত্ব করবেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

আগামীকাল জাতীয় কৃষি যন্ত্রপাতি মেলা শুরু

আপডেট টাইম : ০৩:৫৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮