ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মুখে নয়, জনগণকে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে ১৭ কোটি টাকা দেবে সরকার: প্রধানমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, হতে পারে দপ্তর পুনর্বণ্টন মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময় ডনের পর সামিরা ও আজিজকে গ্রেফতারের দাবি সালমান শাহ ভক্তদের ১১ ঘণ্টায়ও খোঁজ পাওয়া যায়নি স্কুলছাত্রী জুঁইয়ের

পেঁয়াজের বাজার স্বস্তিতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের পাইকারী ও খুচরা বাজারগুলোতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। আগামী সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম সাধারণের হাতের নাগালে আসবে বলে ধারণা করা হচ্ছে।

পাশাপাশি বাজারে সবজির দরও কিছুটা কমতির দিকে। বিভিন্ন ধরনের সবজি প্রতি কেজি ৩০ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। যা আগের সপ্তাহের তুলনায় কেজিতে ৫-১০ টাকা কম। অন্যান্য পণ্যের দামে বিশেষ কোনো হেরফের হয়নি।

আজ পাইকারী বাজারে দেশি পেয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়, ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা কেজি দরে। গত সপ্তাহে যা ছিলো ৭০-৮০ টাকার মধ্যে।

ভারতের বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় তার রেশ বাংলাদেশের বাজারে পরেছে বলছেন বিক্রেতারা। ভারতে  দেশটির সবচেয়ে বড় পাইকারি বাজার মহারাষ্ট্রের লাসালগাঁওয়ে প্রতি কেজি পেঁয়াজের দর নেমেছে সাড়ে ১৬ রুপিতে, বাংলাদেশি মুদ্রায় যা ২১ টাকার কিছু বেশি। নতুন এ দর এক মাস আগের তুলনায় ৫০ শতাংশ কম।

এদিকে খারাপ আবহাওয়ার কারণে বাংলাদেশ ও ভারতে পেঁয়াজের উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় গত দীর্ঘদিন ধরে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের বাজার চড়া। ডিসেম্বরের শুরুতে দেশের বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দর ১৪০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৯০ টাকায় উঠেছিল। এরপর জানুয়ারির শুরুতে নতুন দেশি পেঁয়াজ বাজারে আসতে শুরু করে। প্রথম দিকে তা কেজিপ্রতি ৯০ টাকা, পরে ৭০-৮০ টাকার মধ্যে কেনাবেচা হয়।

বাংলাদেশ পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ভারতের ওপর নির্ভরশীল। দেশে বছরে প্রায় ১৮ লাখ টন পেঁয়াজ উৎপাদিত হয়। আরও ১০ লাখ টন আমদানি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

পেঁয়াজের বাজার স্বস্তিতে

আপডেট টাইম : ১০:৩৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮