ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মুখে নয়, জনগণকে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে ১৭ কোটি টাকা দেবে সরকার: প্রধানমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, হতে পারে দপ্তর পুনর্বণ্টন মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময় ডনের পর সামিরা ও আজিজকে গ্রেফতারের দাবি সালমান শাহ ভক্তদের ১১ ঘণ্টায়ও খোঁজ পাওয়া যায়নি স্কুলছাত্রী জুঁইয়ের

পেঁয়াজের দাম কমেছে মণ প্রতি ১ হাজার টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮
  • ৪৬২ বার
হাওর বার্তা ডেস্কঃ পাবনার সুজানগরের হাট-বাজারে পেঁয়াজের দাম কমেছে মণ প্রতি এক হাজার টাকা। এতে ক্রেতাদের মনে স্বস্তি দেখা দিয়েছে। তবে হঠাত্ করে মণ প্রতি এক হাজার টাকা দাম কমে যাওয়ায় পেঁয়াজ চাষীরা কিছুটা হতাশ।
উত্তরাঞ্চলের মধ্যে পেঁয়াজ আবাদে খ্যাত পাবনার সুজানগরের হাট-বাজারে গত এক মাস আগে থেকে আগাম আবাদ করা (মূলকাটা) নতুন ওই পেঁয়াজ উঠতে শুরু করেছে। প্রথম দিকে উপজেলার হাট-বাজারে নতুন এ পেঁয়াজের দাম ছিল আকাশ ছোঁয়া। এ সময় প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫‘শ থেকে ৩৬‘শ টাকা দরে। এর কিছু দিন পর দাম কমে প্রতি মণ পেঁয়াজের মূল্য দাঁড়ায় ২৪‘শ থেকে ২৫‘শ টাকা। বেশ কিছুদিন ধরে প্রতি মণ পেঁয়াজ ২৪‘শ থেকে ২৫‘শ টাকা দরেই বিক্রি হচ্ছিল। কিন্তু হঠাত্ করে গত সপ্তাহ থেকে পেঁয়াজের দাম কমেছে মণ প্রতি একহাজার টাকা। বর্তমানে হাট-বাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫‘শ থেকে ১৬‘শ টাকা দরে।
ভুক্তভোগী পেঁয়াজ চাষী কামরুজ্জামান বলেন, প্রথম দিকে হাট-বাজারে পেঁয়াজের আমদানি ছিল কম। সেকারণে দাম ছিল বেশি। কিন্তু বর্তমানে আমদানি বেশি হওয়ায় দাম প্রায় অর্ধেক কমে গেছে। তবে এ বাজারেও কৃষকের লাভ হচ্ছে বলে তিনি জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

পেঁয়াজের দাম কমেছে মণ প্রতি ১ হাজার টাকা

আপডেট টাইম : ০২:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮