ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মুখে নয়, জনগণকে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে ১৭ কোটি টাকা দেবে সরকার: প্রধানমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, হতে পারে দপ্তর পুনর্বণ্টন মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময় ডনের পর সামিরা ও আজিজকে গ্রেফতারের দাবি সালমান শাহ ভক্তদের ১১ ঘণ্টায়ও খোঁজ পাওয়া যায়নি স্কুলছাত্রী জুঁইয়ের

বাজারে সবজির দাম বেড়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮
  • ৪২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বাজারগুলোতে সাত দিনের ব্যবধানে সব ধরণের সবজির দাম বেড়েছে। আজ বিভিন্ন বাজার ঘুরে এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, টঙ্গিতে শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রভাবে সবজির দাম কিছুটা বেড়েছে। তবে বাজারে কোনো সবজির কমতি নেই। টমেটো, শিম, লাউ, কাঁচা-পাকা মিষ্টি কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি (শালগম), পেয়াজের কালি, বেগুন, মুলা, লাল শাক, পালং শাক, লাউ শাক সবকিছুই বাজারে ভরপুর।

ফুলকপি বেশ কিছুদিন ধরেই প্রতি পিস ২০ থেকে ৩০ টাকা দামে বিক্রি হচ্ছিল। সেই ফুলকপির দাম আজ বেড়ে হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা। ২০ থেকে ২৫ টাকা দামে বিক্রি হওয়া পাতাকপির দাম বেড়ে হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা। ৩০ থেকে ৩৫ টাকা দামে বিক্রি হওয়া শিমের দাম বেড়ে হয়েছে ৪০ থেকে ৫০ টাকা। আর বিচিসহ শিমের দাম বেড়ে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দাম বাড়ার তালিকায় রয়েছে শালগম, মুলা, টমেটো, বেগুনও। ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া শালগমের দাম বেড়ে হয়েছে ২০ থেকে ২৫ টাকা। বেগুনের দাম এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ২০ থেকে ৩০ টাকা কেজি।

মুলার দাম ১৫ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ থেকে ২৫ টাকা কেজি। ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া টমেটোর দাম বেড়ে হয়েছে ৫০ থেকে ৬০ টাকা। ঠাণ্ডা তরকারি হিসেবে পরিচিত লাউ’র দামও বেশ বেড়েছে। গত সপ্তাহে ৪০ থেকে ৪৫ টাকা পিস বিক্রি হওয়া লাউ’র দাম বেড়ে হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

বাজারে সবজির দাম বেড়েছে

আপডেট টাইম : ১২:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮