ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিএনপি সরকারের ৬ মাস: কোন খাতে সাফল্য আর কোথায় চ্যালেঞ্জ রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী হজ উপলক্ষে নতুন নীতিমালা অনুমোদন দিলো সৌদি এসএসসির খাতা পুনর্মূল্যায়নের বিপুল আবেদন, সমাধানে নতুন নীতিমালা রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা সড়ক ও বাঁধ রক্ষায় বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত ডিজিটাল প্রযুক্তিতে জনগণের স্বতঃস্ফূর্ত স্বর সরাসরি প্রতিফলিত হচ্ছে: তথ্যমন্ত্রী ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন পূজা চেরী কি সত্যিই গোপনে বিয়ে সেরেছেন কালভার্টের বদলে বাঁশের সাঁকো, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

শীতকালীন সবজি স্বস্তির থাকলেও পিঁয়াজে অস্বস্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২১:১১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮
  • ৪৩৫ বার
হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর কাঁচাবাজারে সরবরাহ বাড়ায় দাম কমেছে সব ধরনের সবজির। তবে পুরোপুরি স্বস্তি আসেনি পিঁয়াজের দামে। গতকাল রাজধানীর কাওরানবাজার ও নিউমার্কেটসহ কয়েকটি কাঁচাবাজার সরেজমিন ঘুরে এ তথ্য জানা যায়। ব্যবসায়ীরা বলেছেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। ফলে সবজির দাম এখন কমতির দিকে। সামনে দাম আরো কমবে।
গতকাল বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্যে বেগুন ৩০ থেকে ৩৫ টাকা, আলু ২০ থেকে ২২ টাকা, ফুলকপি, বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা, সিম ৪০ থেকে ৫০ টাকা, টমেটো ৫০ থেকে ৬০ টাকা, করলা ৫০ থেকে ৫৫ টাকা, শসা ৩০ থেকে ৩৫ টাকা, লাউ ৩৫ থেকে ৫০ টাকা, মূলা ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা এক মাস আগের তুলনায় সবজিভেদে কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। কমেছে কাঁচামরিচের দামও। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা। তবে  পুরোপুরি স্বস্তি ফেরেনি পিঁয়াজের দরে। দাম কিছুটা কমলেও এখনো প্রতি কেজি দেশি পিঁয়াজ ( মুড়িকাটা) ৭৫ থেকে ৮০ টাকা ও আমদানিকৃত পিঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে বাজারে ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসেবে গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয় ১৩০ থেকে ১৪০ টাকা। যা গত সপ্তাহে ছিল ১২৫ থেকে ১৩৫ টাকা। এ ছাড়া দেশি মুরগি ৩৫০ থেকে ৩৮০ টাকা, লেয়ার লাল মুরগি ১৬০ টাকা, গরু ৫২০ টাকা, খাসী ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হয়।
মাছের মধ্যে রুই, কাতলা ২৫০ থেকে ৪০০ টাকা, সরপুঁটি ২৫০ থেকে ২৮০ টাকা, তেলাপিয়া ১২০ থেকে ১৮০ টাকা, পাঙ্গাস ১৬০ থেকে ২০০ টাকা, শিং, মাগুর ৫০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের ৬ মাস: কোন খাতে সাফল্য আর কোথায় চ্যালেঞ্জ

শীতকালীন সবজি স্বস্তির থাকলেও পিঁয়াজে অস্বস্তি

আপডেট টাইম : ০৩:২১:১১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮