ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিএনপি সরকারের ৬ মাস: কোন খাতে সাফল্য আর কোথায় চ্যালেঞ্জ রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী হজ উপলক্ষে নতুন নীতিমালা অনুমোদন দিলো সৌদি এসএসসির খাতা পুনর্মূল্যায়নের বিপুল আবেদন, সমাধানে নতুন নীতিমালা রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা সড়ক ও বাঁধ রক্ষায় বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত ডিজিটাল প্রযুক্তিতে জনগণের স্বতঃস্ফূর্ত স্বর সরাসরি প্রতিফলিত হচ্ছে: তথ্যমন্ত্রী ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন পূজা চেরী কি সত্যিই গোপনে বিয়ে সেরেছেন কালভার্টের বদলে বাঁশের সাঁকো, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

বাজারে কাঁচা মরিচের দাম কমে ৪৫ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮
  • ৫২২ বার

হাওর বার্তা ডেস্কঃ শীত শুরু হয়েছে সপ্তাহ-দেড়েক হলো, ওই সময় থেকে শীতকালীন সবজির আমদানি ছিল প্রচুর। তাই সরবরাহ বৃদ্ধির সঙ্গে তাই পাল্লা দিয়ে কমছে সবজির দাম।

তবে সবচেয়ে বেশি কমেছে কাঁচা মরিচের। শীত শুরুর দিকে এই সবজির দাম ৯০ টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে কেজিতে বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। এছাড়া দাম কমে বেগুন ৩০ টাকা, আলু ২০ টাকা, ফুলকপি ৩০ টাকা, টমেটো ৪০ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে। তবে কয়েকটি নতুন সবজির দাম বাড়তি। টিত করলা কেজিতে বিক্রি হচ্ছে ৬০ টাকা ও শিমের বিচি ৮০ টাকায়।

আজ সকালে চকবাজার কাঁচাবাজারে গিয়ে দেখা যায় এই চিত্র। চকবাজার কাঁচাবাজারের দোকানী আবুল কাশেম বাংলানিউজকে বলেন, ‘কয়েকটা নতুন সবজি ছাড়া প্রায় সবজির দাম কমেছে। সরবরাহ বাড়ায় কাঁচা মরিচের কেজি ৪৫ টাকায় বিক্রি করছি।’

মাছ মাংসের দামও আগের চেয়ে কিছুটা কমেছে।  বিক্রেতারা জানালেন, ১১৫ টাকা দরে ব্রয়লার মুরগি কিনে ১২০ টাকায় বিক্রি করছেন। এছাড়া দেশি মুরগি ৩৪৫ টাকা, দেশি গরুর মাংস কেজিতে ৬০০ ও ছাগলের মাংস ৭০০ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে প্রতিকেজি রুই মাছ ৩৫০ টাকা, সরপুঁটি ৩০০ টাকা, কাতলা ৩০০-৩৫০ টাকা, তেলাপিয়া ১২০-১৮০ ও লইট্টা মাছ ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের ৬ মাস: কোন খাতে সাফল্য আর কোথায় চ্যালেঞ্জ

বাজারে কাঁচা মরিচের দাম কমে ৪৫ টাকা

আপডেট টাইম : ১২:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮