ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মুখে নয়, জনগণকে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে ১৭ কোটি টাকা দেবে সরকার: প্রধানমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, হতে পারে দপ্তর পুনর্বণ্টন মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময় ডনের পর সামিরা ও আজিজকে গ্রেফতারের দাবি সালমান শাহ ভক্তদের ১১ ঘণ্টায়ও খোঁজ পাওয়া যায়নি স্কুলছাত্রী জুঁইয়ের

পেঁয়াজের দাম অবশেষে কমলো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭
  • ৪৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ একদিনের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে কেজিতে ৫-১০ টাকা কমেছে পেঁয়াজের দাম। আগামী দু’একদিনের মধ্যে দাম আরো কমে আসবে বলে মনে করেন আড়তদাররা। একইসঙ্গে পেঁয়াজ ও আদা’সহ অন্যান্য নিত্য-পণ্যের দাম নির্ধারণের কথা বলেন তারা। আসছে রোববার থেকে প্রতিটি আড়তে মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক এবং সে অনুযায়ী পণ্য বিক্রি করতে হবে। এতে খুচরা ও পাইকারি পর্যায়ে নিত্য-পণ্যের দামের তারতম্য অনেকটা কমবে বলে আশা করছেন, পাইকাররা।

চলতি বছরের মাঝামাঝি থেকেই পেঁয়াজের ঝাঁজে বাজার গরম। পাইকারি পর্যায়ে ৩০ টাকা থেকে বেড়ে একদিন আগেও প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০ টাকায়। আর ২৫ টাকা কেজি থেকে ভারতীয় পেঁয়াজের দর উঠে সর্বোচ্চ ৭০ থেকে ৭২ টাকা। তবে নিয়ন্ত্রণহীন বাজারে এবার কিছুটা কমেছে সবধরনের পেঁয়াজের দাম। হেরফের নেই রসুন ও আদার দামে।

স্বস্তির খবর নেই চালের বাজারেও। মিনিকেট, নাজিরশাইল, ব্রি-২৮, গুটিস্বর্ণাসহ প্রায় সব ধরনের দেশি চাল বিক্রি হচ্ছে গেল সপ্তাহের বাড়তি দামেই। কেজিতে ২ টাকা পর্যন্ত বেড়েছে আমদানি করা চালের দাম।

ডালের বাজারে কেজিতে ৪-৫ টাকা বেড়েছে দেশি মসুরের। তবে অপরিবর্তিত রয়েছে বুট, খেসারি ও মুগ’সহ অন্যান্য ডালের দাম। স্থিতিশীল ভোজ্যতেলের দরও।

পাইকারি বাজারে জিরা , লবঙ্গ , এলাচসহ সব ধরনের মসলার দাম অপরিবর্তিত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

পেঁয়াজের দাম অবশেষে কমলো

আপডেট টাইম : ০৫:২০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭