ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মুখে নয়, জনগণকে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে ১৭ কোটি টাকা দেবে সরকার: প্রধানমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, হতে পারে দপ্তর পুনর্বণ্টন মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময় ডনের পর সামিরা ও আজিজকে গ্রেফতারের দাবি সালমান শাহ ভক্তদের ১১ ঘণ্টায়ও খোঁজ পাওয়া যায়নি স্কুলছাত্রী জুঁইয়ের

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭
  • ৩৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ টানা কয়েক সপ্তাহ বাড়ার পর পাইকারি বাজারে কমতে শুরু করেছে সবধরনের পেঁয়াজের দর। সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের কেজিতে কমেছে ১০-১২ টাকা। পাইকাররা বলছেন, প্রধান আমদানির বাজার ভারতে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায়, সেখানে দামও কমেছে। এতে পেঁয়াজ আমদানি বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। তবে ভোক্তা পর্যায়ে দাম কমার সুফল পেতে আমদানিকারক ও খুচরা পর্যায়ে মনিটরিংয়ের তাগিদ পাইকারদের। এছাড়া পাইকারি বাজারে চাল ও বেশিরভাগ ডালের দামও কমতির দিকে। এমনিতেই দীর্ঘদিন ধরে উর্ধ্বমুখী দেশের চাল ও সবজি’সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার। এরসাথে মড়ার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দেয় পেঁয়াজের দাম বৃদ্ধি। দফায় দফায় বেড়ে খুচরা পর্যায়ে কেজিতে একশ ছুঁই ছুঁই অবস্থায় পৌঁছে এই নিত্য পণ্যের দাম। পেঁয়াজের ঝাঁজ খাবারের স্বাদ বাড়ালেও লাগামহীন দাম জনজীবনে অস্থিরতায় যোগ করে নতুন মাত্রা। তবে এ সপ্তাহে পেঁয়াজের বাজারে ফিরেছে কিছুটা স্বস্তি। নিম্নমুখী দেশি আদার দরও। তবে বেড়েছে আমদানি করা রসুনের দাম। এদিকে দেশের বিভিন্ন স্থানে উঠতে শুরু করেছে নতুন আমন ধান। ব্যবসায়ীরা বলছেন বাজারে আমনের চালও আসবে শিগগিরই। সেই সাথে অব্যাহত রয়েছে চাল আমদানি। এর প্রভাবে পাইকারি পর্যায়ে মিনিকেট, আটাশ, স্বর্ণা’সহ আমদানি করা সবধরনের চালের দামও নিম্নমুখী।
ডালের বাজারে কমেছে মসুর, খেসারি, মুগ’সহ অধিকাংশ ডালের দাম। অপরিবর্তিত রয়েছে বোতলজাত ও খোলা সয়াবিনের দাম।
পাইকারি বাজারে সপ্তাহ ব্যবধানে চিনি,লবণ আটা ময়দাসহ অন্যান্য নিত্য পণ্যের দাম অপরিবর্তিত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

আপডেট টাইম : ০৪:৪৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭