ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মুখে নয়, জনগণকে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে ১৭ কোটি টাকা দেবে সরকার: প্রধানমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, হতে পারে দপ্তর পুনর্বণ্টন মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময় ডনের পর সামিরা ও আজিজকে গ্রেফতারের দাবি সালমান শাহ ভক্তদের ১১ ঘণ্টায়ও খোঁজ পাওয়া যায়নি স্কুলছাত্রী জুঁইয়ের

কমছে পেয়াজের দাম স্থলবন্দরে বেড়েছে আমদানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭
  • ৩৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে পেঁয়াজের আমদানি, ফলে কমতে শুরু করেছে পণ্যটির দাম। চার দিনের ব্যবধানে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে পেঁয়াজের দাম ৮ থেকে ৯ টাকা কমেছে। সামনে আরো পেঁয়াজের দাম কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ছাড়াও আগামী দু’ এক সপ্তাহ পরে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করলে পেয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন যাবত ভারত থেকে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যায়। এ বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ১৮ থেকে ২০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। কিন্তু এখন ভারতের বিভিন্ন প্রদেশে নতুন জাতের পেঁয়াজ ওঠায় পণ্যটির সরবরাহ বেড়ে গেছে। এখন গড়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ পাইকারি বাজারে ৪৫ থেকে ৪৬ টাকায় বিক্রি হচ্ছে। চারদিন আগেও পণ্যটি বিক্রি হয়েছে ৫৩ থেকে ৫৪ টাকায়।

হিলি স্থল বন্দরের আমদানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, ভারতে বন্যার কারণে পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়। ফলে পণ্যটির সরবরাহ কমে যায়। এতে পেঁয়াজের দামও বেড়ে যায়। কিন্তু এখন সেদেশের বিভিন্ন প্রদেশে নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করায় পণ্যটির সরবরাহ বেড়ে গেছে। আর এর প্রভাব স্থানীয় বাজারে পড়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। বাংলাদেশে এর প্রভাব পাওয়া যাবে চলতি সপ্তাহ থেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

কমছে পেয়াজের দাম স্থলবন্দরে বেড়েছে আমদানি

আপডেট টাইম : ০৬:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭