ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মুখে নয়, জনগণকে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে ১৭ কোটি টাকা দেবে সরকার: প্রধানমন্ত্রী দুদিন ধরে ‘হাঁটতে পারছেন না’ সাবেক রাষ্ট্রপতি মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, হতে পারে দপ্তর পুনর্বণ্টন মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি, ঘোষণা যেকোনো সময় ডনের পর সামিরা ও আজিজকে গ্রেফতারের দাবি সালমান শাহ ভক্তদের ১১ ঘণ্টায়ও খোঁজ পাওয়া যায়নি স্কুলছাত্রী জুঁইয়ের

মোবাইল ব্যাংক হিসাবে ৩ লাখের বেশি নয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২০:০১ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭
  • ৪১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মোবাইল ব্যাংক হিসাবে তিন লাখ টাকার বেশি রাখা যাবে না। আগামী বছরের শুরু থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

আজ বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় এ সীমা বেঁধে দিয়েছে। এর বেশি পরিমাণ টাকা থাকলে তা ৩১ ডিসেম্বরের মধ্যে কমিয়ে আনতে বলা হয়েছে।

ফলে যেকোনো মোবাইল ব্যাংক হিসাবে তিন লাখ টাকা পর্যন্ত রাখা যাবে। বিকাশ, রকেট, ইউক্যাশ, এম ক্যাশসহ মোবাইল ব্যাংকিং সেবা দেওয়া সব হিসাবেই গ্রাহকেরা এ পরিমাণ টাকা জমা রাখতে পারবেন।

বর্তমানে গ্রাহকেরা প্রতি মাসে এক লাখ টাকা পর্যন্ত জমা করতে পারেন। এ ছাড়া দৈনিক দুই দফায় সর্বোচ্চ ৩০ হাজার টাকা জমা করা যায়। অন্যদিকে মাসে ৫০ হাজার টাকা ও দৈনিক ১০ হাজার টাকা উত্তোলন করা যায়। বর্তমানে দেশে তিন কোটি সক্রিয় মোবাইল ব্যাংক হিসাব রয়েছে, তবে নিবন্ধিত গ্রাহক রয়েছে ৫ কোটির বেশি। গত অক্টোবরে এ হিসাবের মাধ্যমে ২১ হাজার ৫৪৯ কোটি টাকা লেনদেন হয়েছে।

মোবাইল ব্যাংকিং-সেবায় এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে আন্তসংযোগ সেবা আগামী জুনের মধ্যে চালু হবে। এর ফলে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো একে অপরের সঙ্গে লেনদেন করতে পারবে। পাশাপাশি দ্রুতই সরকারের সামাজিক ভাতা মোবাইল ব্যাংক হিসাবে যাবে।

তবে যেসব মোবাইল ব্যাংকের ব্যাংক হিসাব রয়েছে, তারাই কোর ব্যাংকিং সল্যুশন থেকে এ সুবিধা পাবেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা গত ২৬ অক্টোবর এক গোলটেবিল বৈঠকে এসব তথ্য জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

মোবাইল ব্যাংক হিসাবে ৩ লাখের বেশি নয়

আপডেট টাইম : ০৮:২০:০১ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭